Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে’

জেলহত্যা দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহিদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এমপি রবি তার বক্তব্যে বলেন,বিস্তারিত পড়ুন
আশাশুনির মাড়িয়ালা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক অজিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি (এডহক) প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্রী ডালিয়া সুলতানা। শিক্ষক আবু হাসান ও বিকাশ সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন এস.আই অভিক বড়াল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ, আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকী,বিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচন : শার্শার ১০ ইউনিয়নে ৩ পদে ৫৯৭ জনের মনোনায়ন দাখিল

ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়নে মনোনায়ন পত্র জমা হয়েছে চেয়ারম্যান পদে ৫০টি সাধারন মেম্বার পদে হিসাবে ৪৫১ টি ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭টি মনোনয়নপত্র দাখিল করেছেন বলে শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনায়ন পত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত ৫জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য এ মনোনায়ন পত্র জমা হয়। উপজেলায় ৫ জন রিটার্নিং অফিসার হিসাবে মনোনায়ন পত্র জমাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ

সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) শহরের অদূরে বাঁকাল বাজুয়ারডাঙ্গী এলাকায় সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ঝাউডাঙ্গায় গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত মাজহারুল হোসেনের পরিকল্পনায় ও পরিবেশনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ডার ৭১ নাটকটি মঞ্চাস্থ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমাযূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুরের জাতীয় পল্লী উন্নয়ন পদক লাভ

কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী পল্লী উন্নয়নে সফল নেতৃত্ব প্রদান করায় স্বীকৃতি স্বরুপ জাতীয় পল্লী উন্নয়ন পদক-১৪’ লাভ করেছেন। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক ওই পল্লী উন্নয়ন পদক ও সম্মাননা পত্র প্রদান করা হয়। সম্প্রতি (৩১ অক্টোবর-২১’) শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চন্দনপুর জয়ী

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল টুর্নামন্টের উদ্বোধনী খেলায় ৩-১ গোলে মহিষাকে হারিয়ে চন্দনপুর জয়লাভ করেছে। বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ড গেলেন কলারোয়ার সাংবাদিক পুত্র মামুন

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসকোতে গেলেন জাতীয় দৈনিক আমাদের সময়ের কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। তিনি গতকাল সোমবার রাত্র ১টায় এমিরেটরস এয়ার লাইনসের একটি ফ্লাইটে স্টকল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে গ্লাসকোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক মামুন জলবায়ু সম্মেলনের নিউজ কাভার সহ লন্ডন সফর করবেন। জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২০টি দেশের সরকার ও রাষ্ট প্রধানগন অংশ নিবেন। আরিফুজ্জামান মামুন কুটনৈতিক প্রতিবেদক হিসাবেবিস্তারিত পড়ুন
তালায় খলিলনগর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ

গরীব দুঃস্থ মানুষের মাঝে সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে সরকার প্রদত্ত চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকার প্রদত্ত ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,ইউপি সচিবসহ ইউপি সদস্যরা।
তালায় সহকারী শিক্ষক হাফিজুরের পিতার ইন্তেকাল

তালা দক্ষিন বারুইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও সহকারী শিক্ষক হাফিজুর রহমানের পিতা মো. সাহেব আলী সরদার (৮০) আর নেই। মঙ্গলবার (২নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের সময়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বারুইহাটী গ্রামে মৃত হোচেন আলী সরদারের ছেলে। দক্ষিন বারুইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান জানান, তার পিতা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২ নভেম্বর ) রাত ২টা ৩০ মিনিটের সময়ে সাতক্ষীরা হাসপাতালেবিস্তারিত পড়ুন
তালায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিষয়ক কর্মশালা

তালায় কোভিট-১৯ এর করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজার সমিতি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলাবিস্তারিত পড়ুন

