শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ৭১ জন এসিড সারভাইভরকে করোনাকালীন সহায়তা প্রদান

১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় Estern Bank Limited (EBL) এর আর্থিক সহায়তায় একশন এইড বাংলাদেশ অসহায় এসিড সারভাইভরদের মাঝে নগদ ৩০০০ টাকা করে মোট ৭১ জনকে সিএসআর কার্যক্রমের আওতায় কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান করে। স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক সাতক্ষীরা কর্মসুচিটি বাস্তবায়ন করে। স্বদেশ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আযম, অন্যান্যদের মধ্যে স্বদেশ সংস্থারবিস্তারিত পড়ুন

শেষ মুহুর্তে কলারোয়ায় ১০ ইউপি নির্বাচনে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা

আগামী ২০শে সোমবার কলারোয়া উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। করোন পরিস্থিতির কারনে পরবর্তীতে ঘোষিত নির্বাচনে অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা শেষ সময়ে নিজেদেরকে ভোট প্রার্থনায় ব্যস্ত রেখেছেন। নির্বাচনের কয়েকঘন্টা আগে সকল প্রার্থীদের প্রচার-প্রচারণা মুখোরিত হয়ে উঠেছে ১০টি ইউনিয়নের ছোট-বড় বাজার, পাড়া, মহল্লায়, অলিতে-গলিতে ও বাড়ি-বাড়ি। শেষ মুহুর্তে প্রার্থীরা ভোটারদের মাঝে বিভিন্ন নির্বাচনী কৌশলে ভোট প্রার্থনায় ব্যস্ত। বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মাঠে প্রার্থী,বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা

কলারোয়ার ৭ নং চন্দনপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের সমার্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ। চন্দনপুর ইউনিয়ন আ”লীগেরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন

সজীব ওয়াজেদ জয় পরিষদের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন শাখার কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর- ২০২১) বিকালে রাজগঞ্জের ধান সিঁড়ি ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অত্র কমিটির চালুয়াহাটি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইমন খানের সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক মোঃ আবুল হাসান, এ কমিটির উপদেষ্টা নিতাই চন্দ্র পাল, উপজেলাবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবে রিশি সম্প্রদায়ের শতশত মানুষের সংবাদ সম্মেলন

পরাজয় নিশ্চিত জেনে তালা সদর ইউনিয়নের খানপুর এলাকায় লাঙ্গল প্রতীকের লোকজন প্রকাশ্যে তাদের নিজেদের অফিস ও মন্দিরের বেড়া ভাঙচুর করে নৌকার প্রার্থীর উপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন খানপুর গ্রামের রিশি সম্প্রদায়ের শত শত মানুষ। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শত শত মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খানপুর গ্রামের সুবোল কান্তি দাসের পুত্র নির্মল কান্তি দাস। লিখিত বক্তব্যেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে অপহৃত ছোট ভাইকে উদ্ধারের দাবীতে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী হাছিম গং কর্তৃক অপহৃত ছোট ভাই আলমগীরকে দ্রুত উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে বড় ভাই আয়জুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। আয়জুল ইসলাম শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা ৮ ভাই প্রত্যেকই কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করি। ভাইদের মধ্যে আমিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে মুকন্দপুরকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার মুকুন্দপুরকে হারিয়ে ৩-১ গোলে স্বাগতিকরা জয়লাভ করেছে। শনিবার বিকালে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে মুকুন্দপুর বনাম কেড়াগাছির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর ১০মিনিটে কেড়াগাছির ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় রিপন একটি গোল করে দলকে এগিয়ে নেন। ১৭ মিনিটে মুকুন্দপুরের ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় টুটুল একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ১১ মিনিটে কেড়াগাছির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউছুপ একটিবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকার সুযোগ আসছে

১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক । আগামী ১৫-২০ দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর ৮ টি দেশকে লাল তালিকাবিস্তারিত পড়ুন

কি সাজা হতে পারে ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের?

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে এক ভুক্তভোগী অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল দম্পতির বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৫০৬ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আরিফ বাকের ও তার কয়েকজনবিস্তারিত পড়ুন

বাংলাদেশে কোনও নিরপেক্ষ-তত্বাবধায়ক সরকার হবে না : কৃষিমন্ত্রী

বাংলাদেশে কোন নিরপেক্ষ সরকার হবে না। কোন তত্ত্বাবধায়ক সরকারও হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের ওপর সরকার বা কারও কোন নিয়ন্ত্রণ থাকবে না। তিনি বলেন, নির্বাচনের এখনো আড়াইবিস্তারিত পড়ুন