বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়া ৫ দিনের টানা বর্ষনে কৃষির ব্যাপক ক্ষতি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫ দিনের টানা বর্ষনে এতদনঞ্চের মানুষের কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । জীবন জীবিকা বন্ধ থাকায় অর্থ সংকটে দিশাহারা হয়ে পড়েছে কৃষক ও কর্মজীবী নারী পুরুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারনে আরও কয়েকদিন এ বৃষ্টি থাকতে পারে বলে ধারনা করেছেন আবহাওয়া অফিস।

মঠবাড়িয়া বঙ্গোপসাগরের উপকূলে থাকায় বারবার লঘুচাপের শিকার হতে হয় এ উপকূল বাসীর। প্রতিবছর কৃষকদের প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতিসাধন হয়।

কার্তিক মাসের ৩ তারিখেও কৃষকের মাঠে গলা সমান পানি। বৃষ্টির পানির সাথে সাথে চাপ বেড়েছে জোয়ারের পানিরও।পানিতে নষ্ট হয়ে গেছে পেঁপে চারা, টমেটো চারা,মরিচ চারা, কপি চারা,লাউ গাছ, লাল শাক, পালং শাক ইত্যাদি শীতকালীন শস্য।

এ বছর দু’একটি কৃষক পরিবার বাজারে মূলা নিয়ে আসলেও কেজি প্রতি মূল্য ৩০ টাকা থেকে ৪০ টাকা। লাল শাকের আটি ২০ টাকা। নতুন আর কোন সবজি বাজারে উঠাতে পারেনি তারা।তার আগেই অতিবৃষ্টিতে সব শেষ।

স্হানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা খরিদদারের অভাবে দোকান বন্ধ রেখেছে। কেউকেউ এনজিও’র কিস্তি পরিশোধ করতে পোষা হাস মুরগি ও ছাগল সস্তায় বিক্রি করে দিচ্ছেন।

করোনা সংকট কাটতে না কাটতেই একের পর এক প্রতিকূল আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু মোকাবেলায় সাগর উপকূলের মঠবাড়িয়াকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে প্রতিটি পরিবারকে জলবায়ু প্রনোদনার আওতায় নিয়ে আসা প্রয়োজন।

বারবার টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলবাসীকে দেশের ঝুঁকিমুক্ত অঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের পরিকল্পনা নেওয়া উচিত। বর্তমানে এ অঞ্চলের মানুষের জীবন মান আগের চেয়ে অনেক অবনতি হয়েছে।

মধ্য সোনাখালী গ্রামের কৃষক শাহিন মোল্লা জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ফুল ও ফল ধরা ৫০টি লাউ গাছ মারা গেছে।

টানা বর্ষনে বিদ্যুৎ না থাকায় আদ্র আবহাওয়া ও শ্যাতশ্যাতে পরিবেশে খামারের ব্রয়লার মুরগির ক্ষতি হয়েছে।

পান চাষীদের পানের বরজ নষ্ট হয়ে গেছে। পানের পাতা হলুদ হয়ে গেছে। বাজারে উঠানোর সময় এভাবে নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।

কৃষি শিক্ষক অসিম কুমার জানান, শীতকালীন শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। পানের বরজ, ধান ক্ষেত, মাছের ঘের ক্ষতির পাশাপাশি গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শওকত হোসেন জানান, ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মঠবাড়িয়ায় টানা বর্ষনে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে তালিকা করে সংশ্লিষ্ট অফিসে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের