Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার ১০ ইউপিতে ভোটগ্রহণ চলছে

কলারোয়ার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিকূল (বৃষ্টি) পরিবেশেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষনীয়। অনুষ্ঠিতব্য ১০ ইউপি নির্বাচনে মোট ১ লাখ ৪৪ হাজার ৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৭৪ ও মহিলা ভোটার ৭২ হাজার ৬৯৬ জন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে ১০ জন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকসহ বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র পার্থী ৩৮ জন, সংরক্ষিতবিস্তারিত পড়ুন
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে নিউইয়র্কে জন.এফ. কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে, নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটেবিস্তারিত পড়ুন
রাত পেরুলেই কলারোয়া ও তালায় ইউপি ভোট

রাত পোহালে তালা উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তালা উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন। ১১ টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

আপন সংস্থার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় সাতক্ষীরা শহরের কুখরালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জেসমিন আরা। উক্ত প্রশিক্ষনে আপন সংস্থার ত্রিশ জন নারী অংশগ্রহন করছে। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচন: সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের গণবিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশন সচিবালয়ের ০৬/০৯/২০২১ তারিখের ১৭.০০.০০০০.০৭৯ . ৪১.০০১.২১-২৮৯ নং স্মারক মোতাবেক আগামী ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১০ টি ও তালা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য কলারোয়া ও তালা উপজেলা অধিক্ষেত্রে কতিপয় যানবাহন চলাচলের উপর নিম্নরূপ নিষেধাজ্ঞা আরোপ করা হল । উপজেলার নাম কলারোয়া: ইউনিয়নের নাম: হেলাতলা, কেঁড়াগাছি, কয়লা, লাঙ্গলঝাড়া, যুগিখালী, সোনাবাড়িয়া, জয়নগর,বিস্তারিত পড়ুন
তালার ১১ ইউপিতে ঝুকিপূর্ণ কেন্দ্র ৩২টি

স্থগিত তালা উপজেলার প্রথম ধাপের ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালে অনুষ্ঠিত হবে তালার ১১টি ইউনিয়নের ১০৪ টি কেন্দ্রে ভোট। উপজেলার ১১ টি ইউনিয়নে সর্বশেষ প্রচার-প্রচারণায় মধ্য কয়েকটি ইউনিয়নে প্রতিপক্ষ প্রার্থীদের হামলার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রচারণা। শেষ প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা পথসভা ও জনসংযোগ করেছেন বিভিন্ন স্থানে। এসব পথসভায় গণজোয়ার সৃষ্টি হয়েছিল মর্মে তথ্য পাওয়া গিয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ২০ সেপ্টম্বার সোমবার সকালবিস্তারিত পড়ুন
কেশবপুরে করোনা টিকার মেসেজের অপেক্ষায় প্রায় ৬০ হাজার মানুষ

যশোরের কেশবপুরে প্রায় ৬০ হাজার মানুষ করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করে মেসেজের অপেক্ষায় মোবাইলের দিকে তাকিয়ে আছেন। শনিবার পর্যন্ত ৮৯ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৮ হাজার ৮৮৩ জন। সরবরাহ কম থাকায় প্রতিদিন রেজিস্ট্রেশন করা নির্দিষ্টসংখ্যক গ্রহীতাকে টিকা দেওয়ায় এ কার্যক্রম ধীরগতিতে চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এ উপজেলায় প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় ৮বিস্তারিত পড়ুন
ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর বেনাপোল ইমিগ্রেশনে মৃত্যু

ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় বেনাপোল ইমিগ্রেশনের ভিতরে আব্দুর রহিম নামে এক পাসপোর্ট যাত্রী স্ট্রোক করে মৃত্যু হয়েছে। সে ঢাকা ঢাকমিশন খান এলাকার জহিরুল হকের ছেলে। রবিবার দুপুরে ভারত থেকে আসার পর তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নং ই বি ০৫৮৪৭৫৩। বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত মুজিবুর রহমান জানান, রবিবার দুপুরে ভারত থেকে চিকিৎসা নিয়ে আব্দুর রহিম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ইমিগ্রেশনে আসার পর সে অসুস্থ হয়ে পড়ে।পরে ইমিগ্রেশনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭১ জন এসিড সারভাইভরকে করোনাকালীন সহায়তা প্রদান

১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় Estern Bank Limited (EBL) এর আর্থিক সহায়তায় একশন এইড বাংলাদেশ অসহায় এসিড সারভাইভরদের মাঝে নগদ ৩০০০ টাকা করে মোট ৭১ জনকে সিএসআর কার্যক্রমের আওতায় কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান করে। স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক সাতক্ষীরা কর্মসুচিটি বাস্তবায়ন করে। স্বদেশ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আযম, অন্যান্যদের মধ্যে স্বদেশ সংস্থারবিস্তারিত পড়ুন
শেষ মুহুর্তে কলারোয়ায় ১০ ইউপি নির্বাচনে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা

আগামী ২০শে সোমবার কলারোয়া উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। করোন পরিস্থিতির কারনে পরবর্তীতে ঘোষিত নির্বাচনে অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা শেষ সময়ে নিজেদেরকে ভোট প্রার্থনায় ব্যস্ত রেখেছেন। নির্বাচনের কয়েকঘন্টা আগে সকল প্রার্থীদের প্রচার-প্রচারণা মুখোরিত হয়ে উঠেছে ১০টি ইউনিয়নের ছোট-বড় বাজার, পাড়া, মহল্লায়, অলিতে-গলিতে ও বাড়ি-বাড়ি। শেষ মুহুর্তে প্রার্থীরা ভোটারদের মাঝে বিভিন্ন নির্বাচনী কৌশলে ভোট প্রার্থনায় ব্যস্ত। বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মাঠে প্রার্থী,বিস্তারিত পড়ুন

