শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে কোনো অবৈধ ও অনৈতিক কর্মকান্ড করলেই ব্যবস্থা : এমপি রবি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৯বম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে তত্বাবধায়ক মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় এমপি রবি বলেন, “আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে অনেকে ঢাকাতে গিয়ে চিকিৎসা সেবা না নিয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসা সেবা নিয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আরো বেশি আন্তরিক হলে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হবে সেরা। তিনি আরো বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোন অবৈধ ও অনৈতিক কর্মকান্ড করলেই কঠোর ব্যবস্থা। সে যেই হোক। কোন অনিয়ম সহ্য করা হবেনা।’

মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, ডা. মাহমুদুল হাসান পলাশ, সহাকারি প্রকৌশলী এম.এ মতিন, অধ্যাপক সালেহা আক্তার, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ আল-মারুফ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপাভাইজার অর্ফণা কর্মকার প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, ৪ জন এ্যানেসথেটিষ্ট পদায়ন প্রসঙ্গে, পাবলিক টয়লেট নির্মাণ প্রসঙ্গে, ক্যাম্পাসের রাস্তা মেরামত/সংস্কার করা প্রসঙ্গে, চিকিৎসক পদায়ন প্রসঙ্গে, আউটসোর্সিং কর্মচারীদের বেতন না হওয়া প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল