Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। শুক্রবার এক বিবৃতিতে মুহিবুল্লাহ হত্যার বিষয়ে এক প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে অ্যান্থনি ব্লিনকেনের ওই বিবৃতিটি প্রচার করা হয়েছে। বিবৃতিতে অ্যান্থনি ব্লিনকেন বলেন, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যার খবর আমাদের গভীরভাবে মর্মাহত ও পর্যুদস্ত করেছে। সারা বিশ্বে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় তিনি ছিলেন এক সাহসী এবং শক্তিশালী প্রচারক। তিনিবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় অভিযান, ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় অভিযানে তাদের আটক করা হয়। জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায় বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি। এ সময় ৩২৬ জন বিদেশি ও ৯৫ জন বাংলাদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহবিস্তারিত পড়ুন
বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ

বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা হয়, সেগুলো বাংলাদেশে দেখানো যাবে না। বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা। বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সঙ্গে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না- সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশে বিদেশি সব টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করা হয়েছে। গতকাল রাত থেকে বিদেশিবিস্তারিত পড়ুন
পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে দেবহাটায় অভিজ্ঞতা বিনিময় সফর

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিকবিস্তারিত পড়ুন
শার্শা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল শার্শা উপজেলা শাখা ও বেনাপোল পৌর শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলার নাভারন বাজারে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন ও বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদের নের্তৃত্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ও শার্শার কৃতিসন্তান সাবেক বিএনপি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলবিস্তারিত পড়ুন
ঝাঁপা ইউনিয়নে শিপন সরদারের মতবিনিময়

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে ভোটারদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করে যাচ্ছেন উপজেলা যুবলীগের সদস্য, তরুন নেতা ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিপন সরদার। তিনি বুধবার ও বৃহস্পতিবার ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। মোঃ শিপন সরদার ঝাঁপা ইউনিয়নের সকলের কাছে দোয়া চেয়েছেন। শুভেচ্ছা ঔ মতবিনিময়কালে তার সাথে স্থানীয়বিস্তারিত পড়ুন
বৃষ্টি হলেই ভয়ংকর হয়ে যায় সাতক্ষীরা-যশোর সড়ক!

টানা চার দিন ধরে সাতক্ষীরা ও আশেপাশের অঞ্চলে বৃষ্টি হওয়াতে সড়কের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ছোট ছোট গর্ত। কোথাও কোথাও রাস্তায় পানি জমে খানা-খন্দের অস্তিত্ব বুঝতে না পেরে চালকেরা পড়ছে চরম বিপাকে। এছাড়া রাস্তার দুপাশে গাছ-গাছালির কারণে বিপরীত দিক হতে আসা গাড়ীকে সাইট দিতে যেয়ে পোহাতে হচ্ছে ছোট-বড় দূর্ঘটনার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এমনই ভাবে এক দূর্ঘটনায় পতিত হয় সাতক্ষীরা হতে ঢাকাগামী এক কার্গো ট্রাক। যেটি অন্য একটি ট্রাককেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২১’ উৎযাপিত হয়েছে। আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় র ্যালি শেষে উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপেজলা কৃষি অফিসারবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

কলারোয়ার দেয়াড়া ১১নং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফেসহ তার পরিষদের সকল ইউপি সদস্যদেরকে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৩০শে সেপ্টম্বর ) বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে নির্বাচিত প্রতিনিধিদের কে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ বারি নির্বাচিত সকলকে সদস্যকে ফুল তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে সেমিতে জুয়েল ট্রেডার্স

সাতক্ষীরার ভাদড়া ফুটবল ম্যাচে ২-০ গোলে মাই ইলেকট্রিককে হারিয়ে জয়লাভ করেছে জুয়েল ট্রেডার্স। বৃহস্পতিবার বিকালে স্থানীয় ফুটবল মাঠে বিবিএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে জুয়েল ট্রেডার্স ও মাই ইলেকট্রিক এর মধ্যকার খেলার শুরুর ২৫ মিনিটে জুয়েল ট্রেডার্সের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহেদ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলার শুরু ১০ মিনিটে জুয়েল ট্রেডার্স এর ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। রেফারি শেষ বাঁশিবিস্তারিত পড়ুন

