বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে দেবহাটায় অভিজ্ঞতা বিনিময় সফর

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর আজ ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে সম্পন্ন হয়েছে।

সফরে দেবহাটা উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পর্যায়ের দুই জন কর্মকর্তা, দেবহাটা উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও আলিপুর ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। অভিজ্ঞতা বিনিময় সফরের উদ্দেশ্য হল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে ভালো কাজ চিহ্নিতকরণে সহায়তা করা; চিহ্নিত ভাল কাজ সমূহকে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া; এইচএলপি বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকিকরণ করায় সহায়তা দেয়া; স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে পুরষ্কৃত করা।

অভিজ্ঞতা বিনিময় সফরে ব্রহ্মরাজপুর ও আলিপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত ’শিশুদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে শিশুবান্ধব বাজেট প্রক্রিয়া কার্যক্রম এবং অভিযোগ গ্রহণ ও সাড়া দান প্রক্রিয়া” সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ জোহরা পরিদর্শনে টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কিভাবে, কখন, কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন। সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারীদের দেবহাটা উপজেলার ইউনিয়নের স্থানীয় সরকার জনপ্রতিনিধিগণ তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন। সফরে নেতৃত্ব দেন দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন, পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মসূচি দেবহাটা উপজেলাতে বাস্তবায়নে উপজেলার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যহত থাকবে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো: শরিফুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের এনআইএলজি মাধ্যমে বাস্তবায়িত অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ