সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখবিস্তারিত পড়ুন

শার্শায় নিখোঁজের ৫ দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার ৫দিন পর ইসরাফিল হোসেন (৩৮) নামে এক যবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে। নিহত ইসরাফিল হোসেন ঐ গ্রামের বজলু মিয়ার ছেলে। জানা যায়, তিন বন্ধু একই সঙ্গে সব সময় থাকতেন। ব্যবসা করতেন তিনজন একই সাথে। মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা। বন্ধুত্বের টানাপোড়েন শুরু হয় নানা কারণে। তাদের মধ্যে মাদক ব্যবসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর ভূমিহীন নেত্রীর বাবার মৃত্যুতে শোক

সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির সহ-সভানেত্রী নুর জাহান সাদিয়া এর বাবা মো. নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি বুধবার দুপুরে নিজস্ব বাড়িতে থাকা অবস্থায় মারাযান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ভোর ৬ টায় চালতেতলা মোড়ের মিল চত্ত্বরে মরহুমের জানাযার নামাজ শেষে রসুলপুর কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশবিস্তারিত পড়ুন

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিলো নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষা ঋণের চেক হস্তান্তর উপলক্ষ্যে বুধবার সকালে, ০১ সেপ্টেম্বর ২০২১, নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা অথবাবিস্তারিত পড়ুন

তালায় বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা তালায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকাল ৫টায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সুভাশুনি এলাকায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম,তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানসহ বিএনপি,যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন

কেশবপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাসবিস্তারিত পড়ুন

কেশবপুরে ভোরের সাথীর উদ্যোগে বজ্রপাত রোধে তালের বীজ রোপন

যশোরের কেশবপুর উপজেলা ভোরের সাথীর উদ্যোগে বজ্রপাত রোধে বুধবার সকালে তালের বীজ রোপন করা হয়েছে। উপজেলা ভোরের সাথীর প্রতিষ্ঠাতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে ও ভোরের সাথীর ব্যামের ট্রেইনার অধ্যাপক মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় শহরের হাবাসপোল নতুন রাস্তার দু’ধার দিয়ে তালের বীজ রোপনে অংশনেন ভোরের সাথীর টিম লিডার শিক্ষক আব্দুল গফুর, সদস্য অধ্যাপক নুরুল ইসলাম খোকন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিনয় সরকার, প্রকৌশলী অফিসের আশিকুর রহমান আশিক, ব্যাবসায়ীবিস্তারিত পড়ুন

নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেক কাটাসহ নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। আজ বুধবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। করোনাকালীন স্থাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে মাইকেল মধুসূদন দত্ত একাডেমিক ভবন-অদম্য’ ৭১ ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক।বিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শার্শায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কামারবাড়ীর দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসুচীর মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, সাবেক যুগ্ন সম্পাদক রবিউল হোসেন, বেনাপোল পৌর বিবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় গলায় ওড়না পেচিয়ে নারীর আত্মহত্যা

সাতক্ষীরার পাটকেলঘাটায় ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ঐ নারী আকলিমা খাতুন (৩২) থানার দাদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। বুধবার ভোররাতে তার বাবার বাড়ি গৌরিপুর সবার অজান্তে ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ওই নারী। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, গৌরীপুর গ্রামের লিয়াকাত মিস্ত্রির কন্যার বিয়ে হয় পাশেই দাদপুর গ্রামে। মেয়েটি ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ। সে অনেকদিনবিস্তারিত পড়ুন