শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুরে সাংবাদিকের নামে মামলা করায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

যশোরের কেশবপুর শহরের আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির অনিয়মের তথ্যভিত্তিক খবর প্রকাশ করায় কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করা হয়েছে। আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহকারি পরিচালক মকবুল হোসেন যশোর আদালতে সাংবাদিককে হয়রানি করার লক্ষে মামলাটি করেন। ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রোববার সকালে কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের হাসপাতাল মোড়স্থ রুমী ফার্মেসীর অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

শার্শায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শার্শায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের মধ‍্যদিয়ে অনুষ্ঠান পালন করা হয়। রবিবার (৮ই আগস্ট) বিকাল ৪টার সময় উপজেলার নাভারন ডিগ্রী কলেজ হলরুমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর ইউনিয়ন শ্রমিক লীগের শোক দিবসের প্রস্তুতি সভা

কলারোয়ার জয়নগর ইউনিয়ন শ্রমিক লীগের প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়েছে। (৭ আগষ্ট শুক্রবার) বিকাল ৪টায় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির কাছে দিনটি শোকের। জাতির পিতার নির্মম মৃত্যুতে বাঙালি জাতি শোকাহত। তাই দিনটি সমগ্র বাঙালি জাতির কাছে শোক দিবসে রুপান্তির হয়েছে। শোক দিবসে ইউনিয়ন শ্রমিক লীগের পক্ষে শোকেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ইয়াবাসহ আটক ১

কলারোয়া উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি থেকে ১৯৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তলুইগাছা ক‍্যাম্প কমাণ্ডার নায়েক সুবেদার হারুন উর রশিদ জানান, রবিবার (৮ আগষ্ট) সকাল ১১:৩০ মিনিটে কলারোয়া উপজেলার চারাবাড়ী থেকে শামীম হোসেন (১৯) পিতা ইকবাল হোসেন, ১৯৬ পিস ইয়াবা সহ আটক হয়, যার আনুমানিক মূল্য (৫৮,৮০০) আটান্ন হাজার আটশত টাকা। তলুইগাছার নায়েক আহসান হাবীবের নেতৃত্বে টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করে বিজিবিবিস্তারিত পড়ুন

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এএসপি জুয়েল ও এসআই রোকনুজ্জামান

যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন শার্শা নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ রোকনুজ্জামান। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মাসিক অপরাধ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রেষ্ঠ অফিসারদের নামের তালিকা প্রকাশ করেন। উক্ত অপরাধ সভার শুরুতেই গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনাবিস্তারিত পড়ুন

পেন ফাউন্ডেশনের উদ্যোগে যশোর জেলা প্রশাসককে মাস্ক বিতরণ

যশোর জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের কাছে মাস্ক বিতরণ করেছে ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান এর কাছে তার দপ্তরে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বিতরণের জন্য এক হাজার মাস্ক এবং সংস্থার প্রোফাইল সহ প্রয়োজনীয় গ্ররুত্বপূর্ণ ডকুমেন্টস প্রদান করেছেন। এসময় পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেঘনা ইমদাদ, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : এমপি রবি

বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, ক্রীড়াঙ্গণের বিশেষ অবদানের জন্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের বর্ধিত সভা

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে পাবলিক ইনস্টিটিউটের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কাউট’র এল টি ইউনুস আলী। কমিটির সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এ্যাড: শেখ কামাল রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রভাষক বি এম ফিরোজ, শিক্ষক আঃ ওহাব মামুন, অনুপ কুমার ঘোষ, শিক্ষিকা মেহজাবিন সুলতানা, মাহাবুর রহমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আ’লীগের প্রস্তুতিমূলক সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও ১৫ আগষ্ট (জাতীয় শোক দিবস) উপলক্ষ্যে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগের আয়োজনে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে জাতীয় শোক দিবসকে সামনে রেখে কোন চাঁদা তোলা বা গ্রহন করা যাবে না বলে দলীয়বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা

রাজগঞ্জের বিভিন্ন এলাকায় পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে কৃষক পাটের আঁশ ছাড়ানোর কাজ শুরু করেছেন। এলাকার কৃষক-কৃষানি রাস্তাঘাট, মাঠ ও বাড়ির আঙিনায় পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন। পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়, রাস্তার ধারে, বাওড় ও পুকুর পাড়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত অনেকেই। তবে এ কাজে নারীদেরও ব্যস্ত দেখা গেছে। রাজগঞ্জ-মণিরামপুর সড়কের পাশে পুকুর পাড়েবিস্তারিত পড়ুন