Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

চলতি মৌসুমে কলারোয়া উপজেলার আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনকূলে থাকায় তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবছর ধান গাছের অবস্থা ভাল রয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়ায় কোন ব্যাতিক্রম না ঘটলে ফলন ভাল হবে বলে আশা করছেন কৃষি বিভাগ, উপজেলার পিছলাপোল গ্রামের কৃষক মেকেন , কলাটুপির কৃষক আলমগীর, মেহমানপুর গ্রামের নাজমুল, বড়ালির আঃ সালাম, খোরদো গ্রামের আবদুল মান্নান ও কুশোডাষ্গা গ্রামের কৃষক মুজিবুর জানান, এ বছর আবহাওয়া কিছুটা ভাল থাকার কারণেবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা

কলারোয়ার জয়নগরে নৌকার প্রার্থী শামছুদ্দিন আল মাছুদ বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকা বিজয়ের লক্ষে নৌকার প্রার্থীর এই নির্বাচনী পথসভা হয়। জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালির সভাপতিত্বে, কাইকোবাদ কবিরের পরিচালনায় পথসভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন। তিনি তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে ইউনিয়নবাসির সেবা ও নৌকা প্রতিকের সম্মান অক্ষুন্ন রাখারবিস্তারিত পড়ুন
তালার কানাইদিয়ায় আনারস প্রতীকের নির্বাচনী পথসভা

আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় মুখরিত জালালপুর ইউনিয়ন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জালালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর প্রতীক আনারসের পক্ষে ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে চলছে ব্যাপক গণসংযোগ ও পথসভা। শুক্রবার বিকাল ৫টায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা বাজারের মুক্তাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় হাজারো নারী-পুরুষের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অল্প সময়েই রূপ নেয় বিশাল জনসাভায়। পথসভায় মাহমুদুর রহমান মান্নার পরিচালনায় ও চানুক্য দেবনাথের সভাপতিত্বে বক্তব্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মুক্তধারা নাটকের অভিনয় শিল্পীদের উদ্যোগে মতবিনিময় সভা

সাতক্ষীরায় মুক্তধারার অভিনয় শিল্পীদের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম সংলগ্ন প্রান্তিক কার্যালয়ে উক্ত মত বিনিময় সভার আয়োজন করেন, মুক্ত ধারা নাটকের ধনাঞ্জয় বৈরাগী শামীম পারভেজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০০ সালে ৬৬ দিন মেয়াদী নাট্য প্রশিক্ষণ কর্মশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মঞ্চ নাটক মুক্তধারার অভিনয় শিল্পী ও কলাকুশলীরা একত্রিত হয়ে পরস্পর আলোচনা করাই এই মতবিনিময় সভার উদ্যেশ্য। এসময় উপস্থিত ছিলেন মুক্তধারা নাটকেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ভারতের বন্ধুত্ব বিশ্বে রোল মডেল : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীর এবং কালের বিবর্তনে উত্তীর্ণ। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ-ভারত সম্পর্ক যে কোনও প্রতিবেশী দেশের জন্য রোল মডেল। রক্ত দিয়ে লেখা এ সম্পর্ক ছিন্ন করা যায় না। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের দ্বিতীয় কার্গোগেটের নির্মাণকাজ এবং প্যাসেঞ্জার টার্মিনাল ভবন-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও ভারতেরবিস্তারিত পড়ুন
বেনাপোলের মহিষাডাঙ্গায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক

যশোরের বেনাপোল মহিষাডাঙ্গা গ্রাম থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ আসাদুর রহমান(৩৫) নামে এক জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক, আসাদুর রহমান মহিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মহিষাডাঙ্গা গ্রামের আসাদুর রহমান ভারত থেকে ফেন্সিডিল এনে তার বাড়ির পাশে পুকুর পাড়ে মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই তৌফিকুজ্জামান, এএসআই আতিয়ার রহমানবিস্তারিত পড়ুন
ইভ্যালির সিইও ও তার স্ত্রী তিন দিনের রিমান্ডে

প্রতারণা ও অর্থ-আত্মসাতের জন্য গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন। এদিন দু’জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুল ইসলাম। রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানি করেন। আসামিপক্ষে ব্যারিস্টারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গা বাজারস্থ হক সাহেবের চাতালে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন “আশার আলোর” সংলালটির আয়োজন করে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ বিন হাতেম, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক মাওলানা ওহীদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী কবিরুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, অর্থ সম্পাদক হোসেন আলী, কেড়াগাছি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বারবিস্তারিত পড়ুন
৩০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাতক্ষীরার গুড়পুকুরের মেলা

৩০০বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাতক্ষীরার ‘গুড়পুকুরের মেলা’। প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ৩১ শে ভাদ্র ‘শ্রীশ্রীমনসা দেবী’র পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে আসছে ‘গুড়পুকুরের মেলা’। এই ‘গুড়পুকুরের মেলা’ গ্রামবাংলার লোকজ সংষ্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যই এখনও পর্যন্ত সাতক্ষীরার সংস্কৃতির মূলধারাটি বহন করে চলেছে। লৌকিক আচার আচরণ, বিশ্বাস আর পৌরাণিকতায় সমৃদ্ধ সাতক্ষীরা জেলা। নানা কিংবদন্তির প্রবাহধারায় সজীব এখানকার ইতিহাস ও ঐতিহ্য। বঙ্গোপসাগরের আঁচল ছোঁয়া ‘সুন্দরী সুন্দরবন’, আর সুন্দরবনকে বুকে নিয়ে সমৃদ্ধ এখানকার প্রকৃতি,বিস্তারিত পড়ুন
রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর’র সাতক্ষীরার বানভাসী এলাকা পরিদর্শন

টানা দুই দিন উপকুলীয় জেলা সাতক্ষীরার বানভাসী এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের দূঃখ দূর্দশা দেখে সেখানকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকা রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক-৩২৮১ এর প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি রোটারী ক্লাব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সাতক্ষীরায় এসেছি। এই প্রতিষ্ঠানটি সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ করেবিস্তারিত পড়ুন

