Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে পৌর কাউন্সিলরের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা খাদ্য সামগ্রী দরিদ্র ও অসহায়দের বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সহযোগিতায় বুধবার বিকালে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌরসভার প্যানেল মেয়র (২) ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আতিয়ার রহমান। খাদ্য সামগ্রী বিতরণ কালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও পৌর ছাত্রলীগনেতা মেহেদী হাসান উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার রুপসা শিয়ালী গ্রামে,পটুয়াখালী কলাপাড়ায়, মৌলভী বাজার, কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, লুটপাট ও জমি জবর দখলের প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার(১১ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুলের সামনেবিস্তারিত পড়ুন
কেশবপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

যশোরের কেশবপুরে সমাধান সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ১১ আগস্ট বিকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার মুনছার আলীর সঞ্চালনায় সংস্থার কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আরবিস্তারিত পড়ুন
যশোরের পুলেরহাট-কুমিরা সড়কে বেপরোয়া গতিতে যানবহন চলাচল, ঘটছে দুর্ঘটনা

পুলেরহাট-কুমিরা সড়কে বেপরোয়া গতিতে যানবহন চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। এছাড়া এ সড়কে লোকজন সর্বক্ষন আতংক নিয়েই চলাচল করছে। পুলেরহাট-কুমিরা সড়কে প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও নচিমন, করিমন, আলমসাধু বেপরোয়া গতিতে চলাচল করে। এ সড়কের দুই ধারে রয়েছে অসংখ্যা বসতি বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক হাট-বাজার ও মোড়। এই সড়কটি গ্রাম-গঞ্জের ভিতর দিয়ে বয়ে যাওয়ায় সব সময় পায়ে হেটে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া কোমলমতি শিশুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মিথ্যে মামলার দায় থেকে অব্যাহতির দাবিতে গ্রাম ডাক্তারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এক গ্রাম ডাক্তারের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে গ্রাম ডাক্তার মোঃ আশরাফুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন গ্রাম ডাক্তার। আর এম পি কোর্স সম্পন্ন করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকি। ভোমরায় আমার একটি চেম্বার রয়েছে। চেম্বার করার আগে ভোমরা গাজীপাড়াবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের হানুয়ারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ারে সামিউল ইসলাম (২ বছর ৬ মাস) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট-২০২১) বিকাল ৩টার দিকে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সামিউল ইসলাম ওই গ্রামের কৃষক মোঃ আবু হোসেনের ছোট ছেলে। জানা গেছে- পরিবারের লোকজন অনেক সময় সামিউলকে বাড়ির আশেপাশে খুঁজে না পেয়ে, খুঁজতে থাকে। এক পর্যায় অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বাঁধনহারা সোসাইটির কমিটি গঠন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার উত্তর রহমতপুরে ‘বাঁধনহারা সোসাইটি’ এর কাউন্সিল অধিবেশন ৯ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন ইয়াসিন মাহমুদ এবং সেক্রেটারী হয়েছেন মুহাম্মদ ইব্রাহিম বাহারী। কমিটির তালিকা ঘোষণা করেন সোসাইটির অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক মাওলানা নুরুজ্জামান হাবিবী। নবমনোনীত কমিটির সদস্য ও উপস্থিত অন্যান্যদের উদেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুস ছাত্তার আযাদী, মাস্টার ইউসুফ আলম প্রমুখ। অতিথিরা তাঁদের বক্তব্যেবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবালো বাংলাদেশ

৪-১ ব্যবধানেই সিরিজ জিতল বাংলাদেশ। ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হল অজিরা। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের স্পিনের বিপক্ষে পুরো সিরিজেই খাবি খেয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে রেখেছিল টাইগাররা। সিরিজের চতুর্থবিস্তারিত পড়ুন
কেশবপুরে সাংবাদিকের নামে মামলা করায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

যশোরের কেশবপুর শহরের আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির অনিয়মের তথ্যভিত্তিক খবর প্রকাশ করায় কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করা হয়েছে। আস্থা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহকারি পরিচালক মকবুল হোসেন যশোর আদালতে সাংবাদিককে হয়রানি করার লক্ষে মামলাটি করেন। ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রোববার সকালে কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের হাসপাতাল মোড়স্থ রুমী ফার্মেসীর অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
শার্শায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শার্শায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের মধ্যদিয়ে অনুষ্ঠান পালন করা হয়। রবিবার (৮ই আগস্ট) বিকাল ৪টার সময় উপজেলার নাভারন ডিগ্রী কলেজ হলরুমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

