Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অবকাঠামো সংকটে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা একটি জনবহুল এলাকা। এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে আধুনিক সুযোগ সুবিধা সহ নতুন থানা ভবন নির্মান প্রয়োজন। বর্তমানে এখানে অবকাঠামো সমস্যা এত বেশি যে কখনো কখনো মামলা লেখার জন্য জায়গা পায় না কোন কোন এসআই ও এএসআই। কেউ কেউ বাসায় বসেই মামলা লিখেন। মঠবাড়িয়া থানায় কর্মরত আছে ৭১ জন পুলিশ আর থানার জনসংখ্যা প্রায় ৫ লাখ। পুলিশের নিজেদের প্রশাসনিক কাজ ঠিকভাবে করারই জায়গা নেই। সাধারণবিস্তারিত পড়ুন
এইচএসসির ফরম পূরণ শুরু ২৭ জুন

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে পরীক্ষা হবে কি না এমন অনিশ্চয়তার মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৭ জুন থেকে শুরু হবে ফরম পূরণ, শেষ হবে ৭ জুলাই। পুরো ফরম পূরণ প্রক্রিয়াটি অনলাইনের সম্পূর্ণ করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের এ তথ্য জানানো হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার একসময়ের দাপুটে ফুটবলার সিরাজুল হক আর নেই

সাতক্ষীরার একসময়ের দাপুটে ফুটবল খেলোয়ার একেএম সিরাজুল হক আর নেই। করোনা আক্রান্ত হয়ে বুধবার গভীর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। একেএম সিরাজুল হক সাতক্ষীরায় একজন কৃতি ফুটবলার ছিলেন। একজন ফটবলার হিসেবেবিস্তারিত পড়ুন
যুদ্ধে যাওয়ার গল্প শোনালেন কলারোয়ার জয়নগরের দুই বীর মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। এই যুদ্ধের মধ্যদিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলার ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়। তারই পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটি নাম- ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রুপকার বীর যোদ্ধাদের যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, দেশের প্রতি মমত্ববোধ। এমনি যুদ্ধে যাওয়ারবিস্তারিত পড়ুন
রেশনের দাবিতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভা

স্বাস্থ্যবিধি মেনে ‘কর্মহীন মানুষের মাঝে রেশন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র’ দেওয়ার দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫ টায় এ আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি আকবার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান পান্না, পৌর ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির মহিলা সম্পাদিকাবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় করোনা প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে প্রসাশন

খুলনা বিভাগে করোনা পরিস্থিত অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার জেরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রসাশন করোনার বিস্তার রোধে কঠোর অবস্থানে । বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে দেখা যায়, ঝিকরগাছায় প্রবেশের সব কয়টি প্রবেশ মুখে পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন অজুহাতে বাজারে প্রবেশের চেষ্টাকারী জনসাধারণকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনকি কোন ধরণের ভ্যান, ইজিবাইক বাজারে প্রবেশ করতে পারছেনা। জরুরী সেবাদান কাজে ব্যবহৃত মোটরসাইকেল বাজারে প্রবেশের ক্ষেত্রেওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা প্রতিরোধে ‘সামাজিক দুর্গ প্রকল্প’র মাস্ক বিতরণ উদ্বোধন

সাতক্ষীরার সদর উপজেলায় ব্র্যাক করোনা-১৯ প্রতিরোধে “সামাজিক দুর্গ প্রকল্পের” মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২টায় রাজ্জাক পার্কের চত্বরে পথচারীদের মাঝে “সামাজিক দুর্গ প্রকল্পের” এ মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ব্র্যাক সমন্বয়ক এএসকে আশরাফুল, ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা প্রকল্পের এলাকা ব্যবস্থাপক আতাউর রহমান, মাঠ সমন্বয়ক মোঃ হাসান আলি, সাংবাদিক ইব্র্রাহিম খলিল প্রমুখ।বিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় করোনা সচেতনতায় পিস ক্লাবের মাইকিং

‘ভাইরাস নয়, সম্প্রীতি ছড়ায়’ এই প্রতিপাদ্য সামনে রেখে অগ্রগতি সংস্থা কতৃক বাস্তবায়িত পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগিতায় সোনাবাড়ীয়া ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে বিশেষ মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়ন জুড়ে উগ্রবাদ ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। সোনাবাড়ীয়ায় বাজার থেকে মাইকিং সম্প্রচার কার্যক্রম কার্যক্রমের উদ্বোধন করেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আনারুল ইসলাম, পিস ক্লাবের সভাপতি মাজহারুল হক মাসুম,বিস্তারিত পড়ুন
ইভ্যালির সম্পদের পরিমাণ ৬৫ কোটি, দেনার পরিমাণ প্রায় ৪০৪ কোটি

ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান (ই-কমার্স) ইভ্যালির চলতি সম্পদের পরিমাণ ৬৫ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৮০ লাখ টাকা। সম্পদের চেয়ে ৬ গুণের বেশি দেনা কোম্পানিটির পরিশোধ করার সক্ষমতা নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, ১৪ মার্চ, ২০২১ পর্যন্ত পণ্যমূল্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম ২১৩.৯৪ কোটি টাকা নিয়ে পণ্য সরবরাহ করেনি ইভ্যালী। অন্যদিকে, ইভ্যালী যেসব কোম্পানির কাছ থেকে পণ্য কিনে ওই সববিস্তারিত পড়ুন
বেনাপোল দিয়ে শর্তসাপেক্ষে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন চিকিৎসাসেবা প্রত্যাশীরা

ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রায় দুই মাস পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে শর্তসাপেক্ষে চিকিৎসা নিতে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। সোমবার (২১ জুন) বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ৯জন বাংলাদেশি। আরও প্রায় দুই হাজার বাংলাদেশি ভারত যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে। এর আগে নিষেধাজ্ঞার মধ্যে কেবল রাষ্ট্রীয় কাজে গমনাগমনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই যাতায়াতের সুযোগ ছিল। ভারত থেকে ফেরা পাসপোর্টযাত্রীদের বেনাপোলেবিস্তারিত পড়ুন

