সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মিথ্যে মামলার দায় থেকে পিতার অব্যহতির দাবিতে ছেলের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে পানিতে পড়ে ২৮ দিনের বাচ্চা মারা যাওয়ার ঘটনার সুষ্ট তদন্ত এবং হয়রানিমূলক মামলার দায় থেকে পিতার অব্যহতি দাবি করেছেন ছেলে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর গ্রামের আজাদ আলী গাজীর ছেলে মোঃ আশিকুর রহমান এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা নিয়ে আমার পিতার সাথে একই এলাকার আমিনুরের বাবা-চাচাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলাওবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়ায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

করোনা ভাইরাসের উর্দ্ধগতির কারণে দেশে কঠোর লকডাউন জারি করায়, কর্মহীন হয়ে পড়েছেন কর্মজীবি মানুষেরা। কর্মহীন মানুষের দিক বিবেচনা করে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার হিসাবে ভ্যান চালক, চা বিক্রেতা, সেলুন দোকানিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। (১৮ জুলাই রবিবার) সকাল ১০টায় তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে, ট্যাক অফিসার, তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে করোনা কালিন সময়ে, ৯টি ওয়ার্ডের ২শত পরিবারেবিস্তারিত পড়ুন

কলারোয়ার উফাপুরে কৃষক সিরাজুল হত্যার ঘটনায় তিন আসামী জেল হাজতে

কলারোয়া উপজেলার উফাপুর গ্রামে মুরগী বিক্রির ২০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে পুত্রকে পিটিয়ে জখম ও পিতাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণকারি তিন আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক রেজোয়ানুজ্জামান আবেদন শুনানী শেষে তাদের জামিন না’মঞ্জুর করেন। জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে হৃদয় মোড়ল, একই গ্রামের আব্দুল কাদের ঢালীর ছেলে ওয়াজেদ ঢালী এবং ওমর আলীর ছেলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনার টিকা নিয়ে হ-য-ব-র-ল অবস্থা

করোনা মহামারির মধ্যেও সাতক্ষীরায় এ ভাইরাস প্রতিরোধক টিকা নিয়ে শুরু হয়েছে হ-য-ব-র-ল অবস্থা। প্রতিদিন টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন শত শত মানুষ। নিবন্ধন করেও দিনের পর দিন টিকা নিতে না পেরে ক্ষুব্ধ হচ্ছেন তারা। জেলায় নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নিতে পারেনি প্রায় ৫ হাজার মানুষ। এ ছাড়া প্রথম ডোজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজের টিকা পাননি অন্তত ৩০ হাজার মানুষ। জেলায় সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন। উপসর্গবিস্তারিত পড়ুন

অধ্যক্ষ আবু আহমেদের বোনজামাই সিরাজুল ইসলামের মৃত্যুতে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাতক্ষীরার উপদেষ্টা অধ্যক্ষ আবু আহমেদের মেজ বোনজামাই সিরাজুল ইসলাম রোববার ভোরে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বেলেডাঙা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি মারণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন তিনি। তিনি হোমিও চিকিৎসক এবং সমাজসেবক হিসেবে সমাদৃত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি কুয়েত প্রবাসী দুই পুত্র ও এক কন্যাসন্তানসহ স্ত্রী এবং বহু শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন ও বহুবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক উন্মুক্ত প্রদর্শনী

১৭ জুলাই শনিবার লিডার্স’র বাস্তবায়নে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহযোগিতায় বিপ্লবের পথঃ নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রকল্পের আওতায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে উম্মুক্ত প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কিশোর-কিশোরী ও অন্যান্য সকল পর্যায়ের জনগণ অংশগ্রহণ করেন। নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে উম্মুক্তবিস্তারিত পড়ুন

তালায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

সাতক্ষীরা তালায় করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার ব্যবধানে এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমেধ্যে শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তালার এজেএইচ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলামকাটী গ্রামের তাপস পালের স্ত্রী রাখী রানী পাল (৩০)। এছাড়া অবসর প্রাপ্ত শিক্ষক শিবপুর গ্রামের মৃতঃ শেখ আব্দুর রাজ্জাকের পুত্র শেখ আব্দুল গফুর (৬৫) এবং তালা সদরের খাজরা গ্রামের মৃতঃ শেখ আব্দুস সাত্তারের ছেলে শেখ কামালুজ্জামান (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারাবিস্তারিত পড়ুন

তালায় খাসজমি নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় খাসজমি ও উত্তরাধিকারের অধিকারসমূহ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘আমার’ প্রকল্পের উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্যে ও লক্ষ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণের আমার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর। এ সময় উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, আমার প্রকল্পের মনিটরিং ও ইভোলিয়েশন অফিসার মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় দৈনিক কালের চিত্র পত্রিকার নিজস্ব কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ আজহারুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রতবিস্তারিত পড়ুন

লিটন-সাকিবের নৈপুণ্যে বিশাল জয় পেল বাংলাদেশ

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন সাকিব আল হাসান। তাতে স্রেফ এলোমেলো জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে গুটিয়ে গেল ১২১ রানে। ১৫৫ রানের বিশাল জয় নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে শুরু করলো বাংলাদেশ। রানের হিসেবে এটি বাংলাদেশের চতুর্থ বড় জয়। তবে বিদেশের মাটিতে সবচেয়ে বড় জয়। এর আগে জিম্বাবুয়েকেই জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল সিলেটে। দেশের বাইরে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। হারারেতে এটি বাংলাদেশেরবিস্তারিত পড়ুন