সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাট ধোয়ার ধুম লেগেছে কলারোয়ার সোনাই নদীতে

প্রতিবছর বর্ষা মৌসুমে সোনাই নদীতে পাট ধোয়ার ধুম পড়ে। আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য এবারও দেখা দিয়েছে স্বরূপে। কলারোয়া উপজেলার হিজলদী, দাড়কী ও বড়ালীসহ অত্র এলাকার কৃষকেরা এখন ব্যস্ত পাট ধোয়া, শুকানো ও পাটকাঠি সংরক্ষণে। এবার এসব এলাকায় প্রায় ২শ একর জমিতে পাট চাষ করা হয়েছে। যার পুরোটা পঁচানো হচ্ছে সোনাই নদীতে।

এবছর পাটের বাম্পার ফলন হওয়ায় ও ভাল দাম পাওয়ায় কৃষকেদের ক্লান্তি মনে যেন বইছে শান্তির নিশ্বাস।

পাট দেশের একটা সম্ভাবনাময়ী খাত। পাট থেকে ব্যাগ বস্তা কার্পেট ছাড়াও তৈরি হয় জিওটেক্সটাইল যা বাধ নির্মাণ, ভূমি ক্ষয় ও পাহাড় ধ্বসরোধে ব্যবহারিত হয়।এছাড়াও আমাদের পাট থেকে বিভিন্ন দেশে গাড়ি নির্মাণ কম্পিউটারের বডি বিমান তৈরির পার্টস সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। এবং পাটকাঠি থেকে তৈরি হয় উচ্চমূল্যের চারকোল যা থেকে তৈরি হয় আতশবাজি, কার্বন পেপার, ফটোকপিয়ারের কালি, মোবাইল ফোনের ব্যটারি সহ আরো অন্যান্য জিনিস।

চন্দনপুর ও সোনাবাড়ীয়া এই দুই ইউনিয়নে প্রায় ৩ হাজার একর জমিতে পাট চাষ করা হয়। সঠিক পরিচর্যা ও কৃষকদের প্রশিক্ষণের অভাবে যথাযথভাবে চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সোনালী আশের সোনালী দিন ফিরাতে সরকারিভাবে যদি কৃষদের প্রশিক্ষণ দেওয়া হলে এ অঞ্চল হবে পাট শিল্পের জন্য সম্ভাবনাময়ী একটি অর্থনৈতিক অঞ্চল বলে মনে করেন অনেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল