সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্ষিরার দাম কম হলেও প্রতিযোগিতার কমতি নেই

ক্ষিরায় একটি মুখরোচক খাবার, মাংসের সাথে ক্ষিরা’র জুড়ি নেই। ভাত, মাছ, মাংশের স্বাদ বাড়াতে এই ফলটি এখন উচ্চবিত্ত পরিবার ও মধ্যবিত্তদের খাবারের তালিকায় অংশ করে নিয়েছে।

কলারোয়ার পাশ্ববর্তী এলাকাগুলোতে টমেটোর পাশাপাশি ক্ষিরায় চাষটি কৃষকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাছ চাষীরা ঘেরের পাড় ফেলে না রেখে সেটি তরকারি চাষের জন্য ব্যবহার করছেন। ক্ষিরা, বরবটি, ভেন্ডি, উচ্চে ইত্যাদি তরকারি চাষ করছে। মাছ চাষের পাশাপাশি অতিরিক্ত মুনাফা লুফে নিচ্ছেন তারা। তবে অন্য সব তরকারির দাম ভালো থাকলেও বর্তমানে ক্ষিরায়’র দাম কম থাকায় কৃষক ও ব্যবসায়ীদের চরম লোকসান শুনতে হচ্ছে। তবে বাজারে চলছে চরম প্রতিযোগিতা, কোন ব্যবসায়ী কিনছেন ১৬/১৭ টাকা তো অন্যব্যবসায়ী কিনছেন ১৮/২০ টাকা। এমনি জোর প্রতিয়োগিতা চলছে বাজার গুলোতে। একই বাজারে রয়েছেন ৩/৪জন প্রতিযোগী ব্যবসায়ী। নীলকন্ঠপুর, বাঁটরা, বুইতা, আহসান নগর, রাইপুর, কুশোডাংগা, ঘরচালা, সেনেরগাঁতি, ফুলবাড়ি এই সকল এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে প্রচুর পরিমান ক্ষিরাই চাষ করেছে চাষীরা, গাছে ফলনও ধরেছে প্রচুর।

কয়েকজন চাষীর সাথে কথা বলে জানা গেছে, তারা মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়কে ফেলে না রেখে সবজি চাষের জন্য ব্যাবহার করছেন। সেখানে তারা ক্ষিরাই, বরবটি, ভেন্ডি, করোলা, উচ্চে ইত্যাদি তরকারির আবাদ করছেন ফলনও ভালো হচ্ছে, তবে এ বছর ক্ষিরার বাজার দর কম থাকায় চাষীরা দুশ্চিন্তা গ্রস্থ।

ক্ষিরা ব্যবসায়ী স্বদেশ মন্ডলের সাথে কথা বলে জানা গেছে, তিনি প্রতিদিন গড়ে ৩/৪ শত বস্তা ক্ষিরায় ক্রয় করে ঢাকাতে পাঠান, প্রতি বস্তার ওজন ৪০কেজি। তিনি আরও জানান, এ বছর ক্ষিরার বাজার দর কম থাকায় মোটা অংকের লস গুনতে হতে পারে, তারপরে বাজারে চলছে ক্ষিরাই কেনার জোর প্রতিযোগিতা। অনিচ্ছা সত্ত্বেও বাজারে টিকে থাকার জন্য লোকসান করে বাজার থেকে ক্ষিরাই কিনতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানিয়েছেন, এ বছর কলারোয়াতে ১০ হেক্টর জমিতে ক্ষিরাই আবাদ হয়েছে। ভালো ফলনও লক্ষণীয়, তবে গত বছরের তুলনায় এ বছর ক্ষিরাই আবাদ লক্ষমাত্রা ছাড়িয়েছে বেড়ে দুই হেক্টর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত