Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোল বন্দর দিয়ে ২ মাসে দেশে ফিরেছেন ৫৬৬৬ জন, করোনা শনাক্ত ১২৩ জনের

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ মাসে (গত ২৬ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত) ভারতে আটকেপড়া পাঁচ হাজার ৬৬৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ১২৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আর ভারত থেকে করোনা সংক্রমণ (পজিটিভ) নিয়ে এসেছেন ১৩ জন। একই সময়ে ভারত থেকে এসেছে ৩৪ জনের মৃতদেহ। চিকিৎসা নিতে গিয়ে এসব বাংলাদেশিরা ভারতের বিভিন্ন হাসপাতালে মারা যান। সর্বশেষ শনিবার (২৬ জুন) বেলা ১২টা পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ জন। কোয়ারেন্টাইনে অবস্থানকালীন অন্যান্যবিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষ নদের বাঁধে ভাঙ্গন, ৬/৭ গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা

তালার জেঠুয়া বাজারের সন্নিকটে প্রবল জোয়ারে কপোতাক্ষ নদের বাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোনো মুহুর্তে বাঁধটি ভেঙ্গে ২টি ইউনিয়নের ৬/৭টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে এই এলাকার মানুষ। এলাকায় সরেজমিন পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তালার শালিখায় টিআরএম প্রকল্পের সংযোগ মুখ বেঁধে দেয়ার কারণে প্রবল জোয়ারের স্রোত জেঠুয়া বাজারের কাছেই কপোতাক্ষ বাঁকে আঁছড়ে পড়ছে। ফলে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। যে কোনো মুহুর্তে এ বাঁধটিবিস্তারিত পড়ুন
তালায় আরও ৪১ জনের করোনা শনাক্ত

করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরা তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার, (২৬ জুন) সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার দুপুর ৩টা পর্যন্ত ৪ মামলা ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা ভাইরাস প্রতিরোধেবিস্তারিত পড়ুন
করোনায় জনসচেতনা বাস্তবায়নে লড়ে যাচ্ছেন কলারোয়ার এসিল্যান্ড

করোনা ভাইরাস মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন কলারোয়ার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। আর মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। অদৃশ্য এ শত্রুর বিরুদ্ধে লড়তে তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা খুবই জরুরি হয়ে পড়েছে। সামনে সারি থেকে যারা এ লড়াইয়ে জীবনবাজি রেখে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলো কলারোয়ার সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন। করোনা যুদ্ধে উপজেলারবিস্তারিত পড়ুন
স্বাস্থবিধি মানাতে হিমশিম খাচ্ছেন প্রশাসন
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু বরন করেন। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো মোট ৩১৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ০৪ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বুধহাটা মিনিস্টার শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের মাস্ক বিতরণ
বুধহাটা মিনিস্টার শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে শনিবার (২৫ই জুন) বিকালে বুধহাটা বাজারে মিনিস্টার মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক সহিদুল ইসলাম, দৈনিক একুশের সংবাদ পত্রিকার তালা প্রতিনিধি শেখ সানজিদুল ইসলাম, বুধহাটা মিনিস্টার শো-রুম এর ম্যানেজার সাইদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং ম্যানেজারবিস্তারিত পড়ুন
তালার তারাপদ দাসের বাড়িতে খাদ্য নিয়ে হাজির হলেন ইউএনও

তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান অফিসের সাবেক মালি অসুস্থ তারাপদ দাসে (৮৫) এর বাড়িতে ফল ও ত্রাণ নিয়ে হাজির হন। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহান্দী গ্রামে গিয়ে তার শারিরীক খোঁজখবর নেন এবং তাকে নগদ দুই হাজার টাকা, ফল ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় তাৎক্ষনিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও অফিস সকহারী মোঃ মনিরুজ্জামান এ সময় উপস্থিতবিস্তারিত পড়ুন
তালায় খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শনিবার (২৬ জুন) সকালে তালা শিশুতীর্থ স্কুলে ইউনিয়ন পরিষদ প্রতিনিধি বর্গের সাথে খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এর ‘আমার’ আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। আমার প্রকল্পের এমএন্ডই অফিসার মোঃ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উত্তরণ আমার প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মেসবাউর রহমানবিস্তারিত পড়ুন
এনআইডি বিড়ম্বনায় আইয়ুব
বেনাপোলে পিতার ২১ বছর আগে ছেলের জন্ম!

বেনাপোলে বাবার আগে ছেলের জন্ম। তাও আবার ২১ বছর আগে!! অবিশ্বাস্য হলেও, ভোটার আইডি কার্ড অনুযায়ী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ক্ষেত্রে। আইয়ুব আলীর প্রকৃত জন্ম তারিখ ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর। সেই হিসাবে তার বর্তমান বয়স ৬২ বছর চলছে। অথচ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার বয়স ১০২ বছর। আইয়ুব আলীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর। অন্যদিকে,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ

কলারোয়ায় টানা লকডাউনে কঠোর অবস্থানে পুলিশসহ প্রশাসন। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের দোকান, কসমেটিকস, জুতাসহ অন্যান্য দোকানও কিছুটা খুলতে দেখা যায়। প্রধান সড়কসহ একাধিক রাস্তায় সীমিত সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ইনজিন ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে রাস্তায় দেখা যায়নি। পথচারীদের মধ্যে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ববিস্তারিত পড়ুন

