Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
লকডাউন শিথিলে পাল্টে গেছে রাজধানীসহ সারাদেশের চিত্র

প্রতিদিন রেকর্ডসংখ্যক মৃত্যু। তবুও সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কোরবানির ঈদ সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি শিথিল করায় দৃশ্যত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে দেশ। পাল্টে গেছে রাজধানীর চিত্র। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাস্তাঘাটসহ মার্কেট, লঞ্চ, বাস ও রেল স্টেশনসহ সব জায়গাতেই দেখা গেছে মানুষের বেপরোয়া চলাচল। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণকে উপেক্ষা ঈদ পরবর্তীসময়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সবকিছু এমন ঢিলেঢালা চললে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির মুখোমুখিবিস্তারিত পড়ুন
দৌলতদিয়া ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, ঝুঁকি নিয়ে পারাপার

কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে বেড়েছে যাত্রীর চাপ। নদীতে তীব্র স্রোত ও পশুবাহী ট্রাকের চাপ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে ও সড়কে ছয় কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ঘাটে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ৫ নম্বর ফেরিঘাটে যাত্রীর ভিড়। এছাড়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৬ কি.মি এলাকা পর্যন্ত যানবাহনের সারি পারাপারের অপেক্ষায় আটকেবিস্তারিত পড়ুন
আইসিইউতে করোনা আক্রান্ত ফকির আলমগীর

দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার স্ত্রী সুরাইয়া আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর সুস্থতার জন্যবিস্তারিত পড়ুন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। দীর্ঘদিনের মামলা জটিলতার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল আজ প্রকাশ করা হলো। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেয়া হয়। পাস করা প্রার্থীরা এসএমএসবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের এই দিনে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ১৬ জুলাই ভোরে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান চলাকালে দুর্নীতির অভিযোগে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে সুধা সদন থেকে বের করে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন। কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আশ্রয়ণের ঘর উচ্ছেদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

কলারোয়ার লাঙ্গনঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর উচ্ছেদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কলারোয়া প্রেসক্লাবের সভাপতিসহ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। সূত্রে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপজেলার তৈলকুপি গ্রামে র্নিমাণ করা হয় ১৩টি ঘর। তবে নির্মিত ১৩টি ঘরের মধ্যে ইতোমধ্যে সাতটি ঘর ভেঙে সরানো হয়েছে। সদ্য বিদায়ী কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২য় পর্যায়ের তৃতীয় দিন শেষে ১১৩৫ ব্যক্তির করোনা টিকা গ্রহণ

কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ে ৩য় দিনে ৩৮১ জন করোনার টিকা গ্রহন করেছেন। ১৩ জুলাই টিকা গ্রহনের (১ম দিন) থেকে এ পর্যন্ত নিবন্ধনকৃত ১১৩৫ ব্যক্তি ভ্যাকসিন গ্রহন করেন। কয়েকমাস পর দ্বিতীয় পর্যায়ের টিকা (ভ্যক্সিন) গ্রহনে মানুষের আগ্রহ বেড়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার আশিক বাহার জানান। তিনি আরও জানান, টিকা গ্রহনের জন্য আলাদা বুথ ও টিকা গ্রহনের পূর্বে নিবন্ধনের বিষয়টি যাচাই-বাছাই পূর্বক বৃহস্পতিবার (১৫ জুলাই) তৃতীয় দিনে ৩৮১বিস্তারিত পড়ুন
দেবহাটায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কয়েকটি এলাকা

হঠাৎ ঘূর্ণিঝড়ে দেবহাটার কয়েকটি এলাকায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। ঘটনাটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর, সুবর্ণাবাদ, নুনেখোলা সহ কয়েকটি এলাকায় ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ প্রচন্ড বাতাসের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় বসতবাড়ি, মুরগির খামার সহ বিভিন্ন সম্পদ। আকর্ষিক এ ঝড়ে এলকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানান তারা। তবে ঝড়ে ক্ষতিগ্রস্থ দুলাল মাস্টার, মকিন্দ, হযরত আলী,মাসুদ, আব্দুল হালিমসহ কয়েক জনের বসতবাড়ির ছাউনি উড়ে গেছে,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন গুরুতর আহত

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২নং ওয়ার্ড কাঁদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মিঠুসহ ৫ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইজিবাইকে করে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে যাওয়ার পথে বাজারের অদূরে ফাঁকা রোডে একটি গরুবাহী আলমসাধু বিপরিত দিক থেকে ধাক্কা দিলে ইজিবাইক বিদ্যুৎতের পিলারের সাথে ধাক্কা লেগে ইজিবাইকের ড্রাইভারসহ যাত্রীরা সবাই পাশের ধান ক্ষেত ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠুসহ ৫বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর ইউএনওকে ফুলেল শুভেচ্ছা কদমতলা আঞ্চলিক প্রেসক্লাব নেতৃবৃন্দের

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় কদমতলা বাজাস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা পরিদর্শনে আসেন। এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে ফুলেল শুভেচ্ছা জানান কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সোহরাব হোসেন, যুগ্ন-সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সম্পাদক মফিজুল ইসলাম,বিস্তারিত পড়ুন

