সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি উদ্ধার

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তলসহ ৯ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ মে) রাত ১ টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি এর অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে রবিবার মাঝ রাতে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি খালমুখ কবরস্থান এলাকায় অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ১টি (৯ মিঃ মিঃ ইউএসএ)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কলারোয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, বিএনপি নেতা বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবুবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লা ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৭৩ লক্ষ ৭৫ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিব তাজমীর আলম, ইউপিবিস্তারিত পড়ুন

মণিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝাঁপা ফুটবল একাদশের বিজয়

মণিরামপুরে দুই টীমে থাকা দুই জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দর্শকরা উপভোগ করলেন ফুটবল খেলার লড়াই। সেয়ানে সেয়ানে লড়াই হওয়া এ খেলা উপস্থিত দর্শকরা আনন্দের মধ্যে উপভোগ করেন। ফাইনাল খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান। রোববার বিকেলে মণিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ২ জন আটক

যশোরের শার্শায় প্রবাসীর গৃহবধুকে ধর্ষনের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ৩১, তাং ৩০/০৫/২০২১। আটককৃতরা হলো- শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)। জানা যায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল হোসেন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সে কুপ্রস্তাবে সাড়া না পেয়ে গতকাল রাত ৯টার সময়বিস্তারিত পড়ুন

শাহীন বিল্লাহকে লাঞ্চিত করার প্রতিবাদে তালায় মানববন্ধন

সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলন করায় আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য শাহীন বিল্লাহকে লাঞ্চিত করার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে (রোববার) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদের হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। আরওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বন বিভাগের দেওয়া বৃক্ষ পরিচর্যার অভাবে বিলুপ্তপ্রায়

কলারোয়ার জয়নগর, ধানদিয়া বন বিভাগের দেওয়া বৃক্ষ পরিচর্যার অভাবে বিলুপ্তপ্রায়। গাছ লাগান, পরিবেশ বাঁচান প্রতিপাদ্য বিষয়টি মুখে মুখে থাকলেও বাস্তবে অন্য চিত্র। ২৯মে শনিবার বিকালে সরেজমিনে ধানদিয়া খেঁয়া ঘাটে দেখা গেছে, ছাগলে খাচ্ছে নারিকেল গাছের চারা। শুধু তাই নয় আশে পাশে ঘুরে দেখা গেছে অধিকাংশ গাছের চারা বিলুপ্ত হয়ে গেছে। কিছু চারা ধুক-ধুক করছে আর যে গাছের চারাগুলো জীবিত রয়েছে সেগুলো ছাগল গরু দিয়ে খাইয়ে দিচ্ছে এলাকাবাসীরা। সঠিক পরিচর্যা ও নজরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার বিভিন্ন ভেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১১ টায় চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বেলাল, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, সদস্য জিএম মহব্বত হোসেন, রবিউল ইসলামবিস্তারিত পড়ুন

সুজন আহবায়ক, নাইস সদস্য সচিব

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের জেলা আহবায়ক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আসাফুর রহমান, জেলা সদস্য সচিব এসএম শরিফুজ্জামান শরিফ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান নয়ন, জেলা কমিটির অন্যতম নেতা সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিরিয়া সুলতানা নাইস, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুরাদ আহমেদ, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শেখ আসাদুল্লাহ মিঠু, বিপ্লববিস্তারিত পড়ুন

শ্যামনগরে কাফনের কাপড় পরে বেড়িবাঁধের দাবি জানানো সেই যুবকদের মারধর ও হুমকি

সাতক্ষীরার শ্যামনগরে শুক্রবার (২৮ মে) ক্ষতিগ্রস্ত বাঁধের ওপর কাফনের কাপড় পরে বেড়িবাঁধের দাবি জানানো সেই যুবকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। শনিবার (২৯ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার পাতাখালি পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারকালে সহস্রাধিক মানুষের সামনে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আলমগীর কবির ও স্থানীয় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান কাফনের কাপড় পরে প্রতিবাদ করা ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহকে মারধর করেন।বিস্তারিত পড়ুন