সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বেড়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা থেকে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক দেড়-ফুট বেড়ে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই পানি আরও বেড়ে যাবে। পানগুছি নদীতীরের বাসিন্দা মো. মোশাররফ হোসেন বলেন, সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। সময় যত গড়াবে এই পানি তত বাড়বে। পূর্ব অভিজ্ঞতা যেটা বলেবিস্তারিত পড়ুন

গতিপথ পাল্টেছে ‘ইয়াস’: ঝুঁকি কম, তবুও মোকাবেলায় সবধরনের প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিপথ পাল্টেছে। ঘূর্ণিঝড়টি কলকাতা হয়ে উড়িষ্যার দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি পুরোদমে চলছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতি ঠেকাতে নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। সোমবার রাতে সবশেষ খবর অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ একই এলাকায় (১৬ দশমিক ৬বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। শনিবার রাতে কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গোডাউন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে তুলসীডাঙ্গা গ্রামের মৃত সফর আলীর ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের জামাত আলীর ছেলে শুকুর আলী মিস্ত্রি(৩৫) কে ১ কেজি ১০০শ” গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষকদের মান উন্নায়নে চাষাবাদের জন্য কন্দাল চাষের বিষয়ে কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩মে) একদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি মন্ডল, আসাদুজ্জামান, দিদারুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক ও কৃষাণী ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় কন্দাল চাষের উপর মাঠ দিবস

কলারোয়ার উত্তর সোনাবাড়িয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩মে) বিকেলে সোনাবাড়ীয়া ব্লকে ২০২০-২১ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন- কন্দাল হলো একটি ফসলের নাম। একই জমিতে ওল কচু, উচ্ছে, পটল চাষ করতে পারবেন। এর আনুসাঙ্গিক দেখভাল করলে ফলনও ভালো হয়। সোনাবাড়ীয়ার ইউপি সদস্য আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ২০২১-২০২২ অর্থবছরে ১ কোটি ৫১ লক্ষ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ঘোষণা অনুষ্ঠানে জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম বাজেটে ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোছাঃ লতিফোন নেছা, মোছাঃ নার্গিস সুলতানা, মোছাঃ নাজমা সুলতানা, মোঃ এরশাদ আলী, ডি এম আফতারুজ্জামান, মোঃ সাইফুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভারত ফেরত ১৭ জনের করোনা শনাক্ত, আতঙ্ক বাড়ছে জেলাবাসীর

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় আসা ৩৩৭ বাংলাদেশী নাগরিকের নমুনা পরিক্ষা শেষে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী রয়েছে ৮৪ জন। এরমধ্যে ২৩ জন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে, একজন রয়েছে মেডিকেল আসিইউতে এবং বাকী ৬০ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগীর সংখ্যা। এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্টবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে মুজিব কিল্লা’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কপোতাক্ষ নদের তীরঘেষা খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পুনঃসংস্কার, নতুনভাবে নির্মিত ও নির্মিতব্য মুজিব কিল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে-২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে এ উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। মশ্বিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কিল্লা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যশোর ডিডিএলজি (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মোঃ হুসাইন শওকত, ইউএনও সৈয়দবিস্তারিত পড়ুন

কেশবপুরের বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের কেশবপুর উপজেলার নবনির্মিত ভবন এম.এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন। রোববার সকালে ভবন উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গৃহবধুকে উত্ত্যক্ত : শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের গোয়ালপোতায় শিক্ষক কর্তৃক গৃহবধুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গৃহবধুর পরিবারকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গোয়ালপোতা গ্রামের মৃত.লক্ষণ শীলের পুত্র গোবিন্দ শীল। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার কন্যা মল্লিকা শীলকে আশাশুনি কালীবাড়ী এলাকায় বিবাহ প্রদান করি। কিন্তু গোয়ালপোতা গ্রামের ফটিক সরদারের পুত্র গোয়ালপোতা জিজিকেএইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ সরকার গোপনে আমার কন্যার মোবাইলবিস্তারিত পড়ুন