রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একদিনে ১৬ জনের করোনা শনাক্ত, বাড়ছে আতঙ্ক

দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরোও ১৬ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১১ জনের পিসিআর ল্যাবের রিপোর্টে এবং ৫ জনের র‌্যাপিড অ্যান্টিজেন কিটের টেস্ট রিপোর্টে করোনাক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে দ্বিতীয় ওয়েভে উপজেলাতে ৭১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। প্রথম ও দ্বিতীয় ওয়েভ মিলিয়ে এপর্যন্ত ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৫ জনের মৃত্যু ও ৯৫জন সুস্থ্য হয়েছেন। আর বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৭১ জন।

সর্বশেষ আক্রান্ত ১৬জন হলেন, পারুলিয়ার আব্দুল মাজেদ গাজী (৫১), পাপিয়া খাতুন (৪৫), চৈতি বিশ্বাস ৩৫, মেহেদী হাসান (২৪), খেজুর বাড়িয়ার আদর আলী সরদার (৬০), বড়শান্তার আব্দুল লতিফ (৪৮), নোড়ারচকের ইসমাইল হোসেন (৩৬), দক্ষিন পারুলিয়ার আলী (২৩), সখিপুরের শাপলা (৩০), সাবু আলী (৩০), আব্দুল হান্নান (৭), মোহাম্মাদ আলীপুরের রিজিয়া (৩২), নওয়াপাড়ার জগন্নাথপুরের এশার আলী (৪৫), আষ্কারপুরের আকমল (২৭), দেবহাটা সদরের ভাতশালার গফফার সরদার ও রবিউল ইসলাম (৪২)।

সোমবার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপব মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেবহাটায় দ্বিতীয় ওয়েভে করোনা আক্রান্ত ৭১জন বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের সাথে মোবাইলে সার্বক্ষনিক যোগাযোগসহ তাদের শারিরীক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে।

ডা. বিপ্লব মন্ডল আরোও বলেন, উপজেলাতে করোনার উপসর্গ ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় সোমবার থেকে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই টেষ্টে প্রাথমিকভাবে যাদের করোনা শনাক্ত হবে তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। সরকার নির্ধারিত একশ টাকা ফি দিয়ে এই টেস্ট করানো যাবে।

এছাড়া অসহায় দরিদ্র রোগীরা বিনামুল্যে টেস্ট করাতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, সরকারি ছুটির দিন ব্যাতীত সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে পারবেন। এছাড়া পিসিআর ল্যাবের জন্য দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত নমুনা সংগ্রহের কার্যক্রম অব্যহত রয়েছে।

এদিকে করোনা আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ