মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্টে আরও ৯ জনের করোনা শনাক্ত

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস টেস্টে ৩৮ জনের নুমনা পরীক্ষা করে আবারও ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের শতকরা হার ২৩.৬৮।

সোমবার (১৪ জুন) ’বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

শনাক্তকৃতরা হলেন: উপজেলার রায়টা গ্রামের ইছাক আলি ((৩৭), রুদ্রপুর গ্রামের আনিছুর রহমান (৪৪), কাকডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান (৩৯) ও একই গ্রামের ফিরোজা খাতুন (৬২), যুগিখালি গ্রামের ফাতেমাতুজ জোহরা (৩৩), রাজনগর গ্রামের সাধন দাস (৩৯), পিছলাপোল গ্রামের শাহানারা, লোহাকুড়া গ্রামের আব্দুল মজিদ (৬০) ও তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামের মোখলেছুর রহমান (৩৮)।

ডাক্তার জিয়াউর রহমান, করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে বলেন, হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষায় আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে অনেকের সিজেন্যাল ফ্লু বা মৌসুম জনিত জ্বর-সর্দি-কাশি হতে পারে। আবার করোনা উপসর্গেও হতে পারে। সুতরাং টেস্ট করালে পরিষ্কার হওয়া যাবে।’ তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বআরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা