রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেল যাত্রীসহ মাইক্রোবাস

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। রোববার (০৯ মে) বিকেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালকসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছ। পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিতে ওঠার জন্য পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে পৌঁছায় মাগুরাগামী একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসে ছিলেন চালক রিয়াজ হোসেন (৩২), যাত্রী কামরুজ্জামান (৬০),বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৮২০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮২০ পিস ইয়াবাসহ তরুণ মাদককারবারীকে আটক করেছে। শহরের শহিদ রীমু সরণি’র ফুড অফিস মোড়ে বেঁচাকেনার সময় পুলিশ হাতে নাতে এ কারবারীকে আটক করে। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন রবিবার রাত ৯টায় অনানুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সন্ধ্যার আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুড অফিস মোড়ে বেঁচাকেনার সময় অভিযান চালিয়ে ইয়াসিন আরাফাত (১৯) নামের তরুণ মাদক কারবারীকে আটক করে। সে কলারোয়া উপজেলার গদখালী গ্রামেরবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ডে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ

কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ৬শত ৫০ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কেশবপুর পৌরসভার ২নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ডে রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে ২লাখ ৯২ হাজার ৫শত টাকা বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিজান, সহকারী কর আদায়কারীবিস্তারিত পড়ুন

কেশবপুরে এমপি শাহীন চাকলাদারের পক্ষ থেকে ২৬শত পরিবারকে ঈদ উপহার প্রদান

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর নিজস্ব তহবিল থেকে করোনাকালীন কেশবপুর উপজেলার ২৬ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ে সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে ২৬ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন তার চাচাতোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘুরে ঘুরে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় পথচারীদের ইফতার দিলেন এমপি রবি

সাতক্ষীরায় প্রতিদিনের ন্যায় ২৬ রমজানে সাতক্ষীরা শহরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রতিবন্ধী, গরীব-দুঃস্থ্য ও অসহায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (৯ মে) ২৬ রমজান বিকালে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রতিবন্ধী, গরীব-দুঃস্থ্য ও অসহায় পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এমপি রবি। ২৬ রমজানে সদরের গরীব-দুঃখী অসহায় প্রতিবন্ধী ও রোজাদার পথচারীরা এমপি রবির দেওয়া ইফতারী পেয়েবিস্তারিত পড়ুন

কদমতলা প্রেসক্লাবের পক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মানুষ মানুষের জন্য, এসো সবাই মিলে অসহায় মানুষের পাশে দাড়াই ও সমাজের উন্নয়নের কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে তিনদিন ব্যাপী সদর উপজেলার কাশেমপুর, আবাদেরহাট, কদমতলা, পলাশপোল, থানাঘাটা, নলকুড়া ও দেবনগর এলাকাসহ বিভিন্ন স্থানে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার, শনিবার ও রবিবার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব অর্থয়ানে দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে ঈদ সামগ্রী বিতরণ করেন কদমতলা আঞ্চলিকবিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলী’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাংলাদেশ নৌবাহিনীর সংগঠক বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র মেজো চাচা প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৮ মে) রাত ৯টা ৪৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন। রবিবার (৯ মে) বাদ যোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এর আগে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়ানুষ্ঠান

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কলারোয়ার সোনাবাড়ীয়ায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সোনাবাড়ীয়া দাখিল মাদ্রাসা চত্ত্বরে সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

বিদায়বেলায় সাতক্ষীরা সদরের ইউএনও নিজে কাঁদলেন ও সবাইকে কাঁদালেন

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক পদে নড়াইল জেলায় পদায়নকৃত হওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৯ মে) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক দন্ড

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে রবিবার(৯ মে) বেলা ১২টার দিকে পৌর সদরের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে মাক্স পরিধান না করার অপরাধে কয়েকজনকে ২ হাজার ৪শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের আইনগত সহায়তা করেন ভ’মিবিস্তারিত পড়ুন