বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা আ.লীগের পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

চলমান বৈশ্বিক মহামারী করোনায় সাতক্ষীরাবাসীর অক্সিজেন সংকট দূরীভূত করার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, “বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে আজ রোল মডেল।” তিনি সাতক্ষীরাবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলায় শামিল হবার আহবান জানান এবং চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীকে নিরলস সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় করোনা মহামারী প্রতিরোধে এখন পর্যন্ত আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ সফল।” তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবৃদ জানান উক্ত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা নওরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার মুন্নী এবং মিসেস মাহফুজা রুবি।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ডা. সুব্রত ঘোষ বলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে করোনা মোকাবেলায় বিভিন্নভাবে জেলাবাসীর পাশে আছে। মাস্ক বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে টেলিমেডিসিন সেবা প্রদান কর্মসূচীগুলো চলমান এবং তা সাতক্ষীরাবাসীর কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন