Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হওয়ায় প্রাথী কর্মী সামর্থকদের মধ্যে হতাশা!

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় তালা উপজেলার সকল এলাকায় শুরু হয়েছিল নির্বাচনী প্রচার প্রচারণা। দ্বিতীয় দফায় আবারও নির্বাচন স্থগিত হওয়ায় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচন কমিশন প্রথম দফায় সারাদেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রথম দফায় নির্বাচননের তারিখ পিছিয়ে ২১ জুন ঘোষণা করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ঘোষিত তারিখ অনুযায়ীবিস্তারিত পড়ুন
আশাশুনিতে লকডাউন বাস্তবায়নে ওসির চেকপোষ্ট বসিয়ে তল্লাশী

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। জেলাব্যাপী লকডাউন ঘোষনার ফলে আশাশুনিতে লকডাউনের সপ্তম দিনে অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশী তল্লাশী অব্যহত রয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল থেকে উপজেলার বুধহাটা বাজার, কুল্যার মোড়,বড়দল ব্রীজ, কালীবাড়ী বাজার,বাঁকা বাজারসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আশাশুনি উপজেলায় প্রবেশ পথে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহনও মানুষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসা সংকট। সীমিত লোকবল নিয়ে রোগীর চাপ সামলানো গেলেও ভবিষ্যতে জনবল না বাড়ালে বড় বিপর্যায়ে পড়বে চিকিৎসা ব্যবস্থা। সাতক্ষীরা সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল বানানোর দাবী নাগরিক সমাজের। সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪জনের মৃত্যু হয়েছে। মৃতদের দু’জন মহিলা ও দু’জন পুরুষ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সরকারী বেসরকারীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তের ঘরে ঘরে করোনাভাইরাসের উপসর্গ, মৃত্যুও বাড়ছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ফেসবুকে এক স্টাটাস দিয়ে লিখেছেন ‘প্রায়ই বাড়িতে বা এক পরিবারের সবার জ্বর। প্রতিদিন পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে, আক্রান্তের হার প্রায় ৬০%। আমার ধারণা সাধারণ মানুষ লজ্জা, ভয় ও লকডাউনের যাঁতাকলে কেউ পড়তে চায় না। যে কারনে কেউ করোনা টেস্ট করতে আগ্রহ দেখাচ্ছে না। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা বলেন, তার ওয়ার্ডভুক্ত সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন এবং দেবহাটা উপজেলার সীমান্তবর্তী প্রায় প্রতিটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

সাতক্ষীরার কলারোয়ায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গত ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের জুন মাসের ১০ তারিখ পযন্ত উপজেলায় এ পর্যন্ত মোট ২৩৩ জন করোনা আক্রান্ত হয়৷ এর মধ্যে প্রথম ধাপে ১১৬ জন এবং দ্বিতীয় ধাপের নতুন করোনা আক্রান্ত হয়েছে ১১৭ জন৷ গত ১০ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় তিনি বলেন নিয়ম মেনে উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
‘সবার কমপক্ষে তিনটি করে গাছ লাগানো উচিত’

দেশে ক্রমবর্ধমান বনায়ন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবার তিনটি করে গাছ লাগানো উচিৎ বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় ধারাবাহিক বৃক্ষ রোপনের অংশ হিসেবে মোহাম্মদপুর মোড় থেকে ছুটিপুর-যশোর প্রধান সড়কের দুই পাশে কয়েকটি তালের চারা রোপনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াসের রেশ কাটতে না কাটতেই সাগরে ফের লঘুচাপের শঙ্কা

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারো লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্ততর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৬ মে দুপর ১২টা থেকে ৩টার মধ্যে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ইয়াস। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় দেখা দেয় জলোচ্ছ্বাসও। আবহাওয়াবিদ আব্দুর রহমান খানবিস্তারিত পড়ুন
ভারতীয় ভ্যারিয়েন্ট: শুধু সীমান্তে নয়, বিপদ বাড়ছে ঢাকাতেও

দেশে তিন সপ্তাহ ধরে নতুন রোগীর সংখ্যা বাড়ছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। করোনায় মৃত্যুও বাড়তে শুরু করেছে। ভারতের সাথে সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শনাক্ত ও মৃত্যু বেশি বাড়ছে। এসব জেলায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেখানকার লোকজনের মধ্যে আতঙ্কও বাড়ছে। চলতি মাসে দেশের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। তারা বলছে, দেশে করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ ঘটছে। ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তারেরবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বাঘের থাবায় আহত হরিণ লোকালয়ে, চিকিৎসা শেষে ফের বনে

সুন্দরবনে বাঘের থাবায় আহত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লোকালয়ে চলে আসে একটি হরিণ। পরে হরিণটিকে চিকিৎসা দিয়ে সকাল ১০টার দিকে ফের বনে ছেড়ে দেয় বনবিভাগ। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মোংলার বৈদ্যমারী গ্রামসংলগ্ন বনে বাঘের আক্রমণের শিকার হয়ে একটি হরিণ ওই গ্রামের দুলাল নামের এক ব্যক্তির বাড়িতে চলে আসে। পরে ওই বাড়ির লোকজন বনবিভাগকে খবর দিলে তারা এসে আহত হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে যায়। সেখানেবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় থানার শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন ফাজিল মাদ্রাসার সংলগ্ন মসজিদূর রহমান জামে মসজিদের ২য় তালার ছাদ ঢালায়ের কাজ বৃহষ্পতিবার সকাল ৮টায় সিমেন্ট ফেলে উদ্ধোধন করা হয়েছে। মাদ্রাসার অধ্যাপক মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে মসজিদের নিমার্ণ কাজ উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজসেবক, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস, ভাইস প্রিন্সিপাল মাওলানাবিস্তারিত পড়ুন

