মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ৫০, উপসর্গ নিয়ে মৃত্যু ২ জনের

গত এক সপ্তাহ যাবত সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৯৪ জনের করোনা পরীক্ষা শেষে ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। যার আনুপাতিক হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন মোট ২১২ জন। আরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মনিরুল ইসলাম (৪০) উপজেলার কেরালকাতা গ্রামের রমজান আলী পুত্র। র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার(২ জুন) দুপুরে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট (কেএইসকে) হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে ৫০ পিস ইয়াবা টাবলেটসহ আটক করা হয়। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি মাহাবুব-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কলারোয়ায় মাছ উৎপাদন হচ্ছে ৮ হাজার মেট্রিক টন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মৎস্য অফিস থেকে এবার ৫২৭জন চাষীকে ৫০লক্ষ টাকা দেয়া হয়েছে। এই উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৫ হাজার মেট্রিক টন, সেখানে উৎপাদন হয় ৮হাজার মেট্রিক টন মাছ। বাকী ৩ হাজার মেট্রিক টন মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়ে থাকে। এতে করে চাষীরা ব্যাপক ভাবে লাভবান হয়ে থাকে। এই উপজেলার আয়তন ২৩২.৬৪ বর্গ কিলোমিটার, জন সংখ্যা ২৩৭৫০০জন, ইউনিয়ন ১২টিসহ পৌরসভা ১টি, গ্রামের সংখ্যা ১৪০টি, মৌজা রয়েছে-১২৭টি, জলাশয়ের মোটবিস্তারিত পড়ুন

শার্শার গ্রামাঞ্চলে বেড়েছে জ্বরের প্রাদুর্ভাব, আতঙ্কে মানুষ

শার্শার গ্রামাঞ্চলে জ্বরের প্রকোপ বেড়েছে। মে মাসের মাঝামাঝি থেকে জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়েছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। ১০২ থেকে ১০৫ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা থাকছে রোগীদের শরীরে। সর্দি,কাশি, ব্যাথা ও মাথার যন্ত্রনা অনুভব করছেন রোগীরা। মৌসুমী জ্বর মনে করলেও আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন করোনা পজেটিভ রোগী সনাক্ত হচ্ছেন। দেশে করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধী মানছেন না কেউ। বেনাপোলে ৫ জন করোনা পজেটিভ রোগী সনাক্তবিস্তারিত পড়ুন

আব্দুল মোতালেব স্মৃতি সংসদের কমিটি গঠন

বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষাবিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রয়াত সম্পাদক ‘আব্দুল মোতালেব স্মৃতি সংসদ’ গঠনকল্পে এক সভা বুধবার বিকেল ৫টায় দৈনিক কাফেলা অফিসে অনুষ্ঠিত হয়। দৈনিক কাফেলার উপদেষ্টা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, আশরাফুন্নাহার স্বপ্না, মোস্তাফিজুর রহমান উজ্জল, তুহিন সানজিদ, এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমূখ। সভায় ভার্চুয়ালিবিস্তারিত পড়ুন

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে পৌর ভূমিহীন সমিতির মানববন্ধন

‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনঃবাসন ও ভূমিহীন নামধারী চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে শহরের চালতেলা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর ভূমিহীন সমিতি। বুধবার (০২ জুন) সন্ধ্যায় চালতেতলা মোড়স সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের ভূমিহীনরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাতক্ষীরা একটি শান্তিপ্রিয় জেলা। এই জেলায় হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। ওই ভূমিহীনদের একাংশ আশাশুনি, শামনগর, কালিগঞ্জ ও দেবাহাটা উপজেলার বিভিন্ন প্রান্তে বসবাস করছে। সম্প্রতিবিস্তারিত পড়ুন

কেশবপুরে মাস্ক না পরায় ১১ পথচারীকে জরিমানা

যশোরের কেশবপুরে মাস্ক না পরায় বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ১১ পথচারীকে ২ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছেন। শহরের ত্রিমোহিনী মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। জানাগেছে, ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পথচারীদেরকে মুখে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার পরর্শম দেওয়া-সহ তিনি পথচারীদের মাঝে ২ শতাধিক মাস্ক বিতরণ করেন। এ সময় কেশবপুর থানারবিস্তারিত পড়ুন

কেশবপুরে গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ক অনলাইন কর্মশালা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ উন্নয়নে পর্যটন বিষয়ক অনলাইন কর্মশালা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও ইসরাত জাহান কেয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্র্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনলাইন কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, কবিবিস্তারিত পড়ুন

বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত

ভারতে করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি অবনতির কারনে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধ রয়েছে। তবে যারা সে দেশের ভ্রমন, ব্যবসা বানিজ্য, চিকিৎসা সহ নানাবিধ কাজে যেয়ে আটকা পড়েছিল তারা বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে প্রবেশ করছে। তাদের এই ফেরা নিয়ে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল স্থল বন্দর এলাকা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। এই পথে আসা যাত্রীদের সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখছে প্রশাসন। বেনাপোলের ১৩ টি আবাসিক হোটেল সহ যশোর শহরের বিভিন্ন হোটেলে এসব যাত্রীরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সীমান্তে এক রোহিঙ্গাসহ ১০ ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে এক রোহিঙ্গা ও নারী-পুরুষসহ ১০জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার রাতে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কলারোয়ার মাদরা, কাঁকডাঙ্গা ও তলুইগাছা সীমান্ত থেকে তাদের পৃথক ভাবে আটক করা হয়। আটককৃতরা হলো- সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিংলাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোমিন (২৫), ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুল ইসলাম (২৭), সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা খাতুন (২২), একই উপজেলার মুকুন্দপুরবিস্তারিত পড়ুন