Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রিমান্ড নামঞ্জুর, কারাগারে সাংবাদিক রোজিনা

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড ও জামিন আবেদন খারিজ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জামিনের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। মঙ্গলবার (১৮ মে) পুরান ঢাকার সিএমএম আদালতের বিচারক এ নির্দেশ দেন। এদিন সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে রোজিনা ইসলামকে আদালতে পাঠায় শাহবাগ থানা। এরআগে সকাল আটটার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানাবিস্তারিত পড়ুন
করোনার মধ্যে জীবনের ঝুকি নিয়ে মানুষের সেবায় ছুটছেন এমপি রবি

মহামারী করোনাকালীন সময়ে সংক্রমণ ও নিজের জীবনের ঝুকির কথা না ভেবে জনগণের কথা ভেবে জনসচেতনতা বৃদ্ধি ও করোনার সংক্রমণ রোধে মানুষের সেবায় অবিরাম ছুটে চলেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। যিনি জনগণের পাশে থেকে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন। মহান আল্লাহর রহমতে করোনাকে জয় করে সুস্থ্য হয়ে আজো রয়েছেন জনগণের পাশে। যেখানে অনেক জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা করোনা সংক্রমণের ভয়ে ঘরমুখি হয়ে বেছে নিয়েছেন ভার্চুয়ালবিস্তারিত পড়ুন
সড়কে শুকানো হচ্ছে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনা

দেশের আঞ্চলিক সড়কগুলোসহ মহাসড়কের বেশিরভাগ অংশে এখন কৃষকদের ধান মাড়াই ও খড় শুকানোর কাজ চলছে। যার ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যানবাহন প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে সড়কে থাকা খড়ের কারণে। গত ৭ দিনে জামালপুর-কামালপুর রাস্তায় তিনটি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ যায় এক পান ব্যবসায়ীর। সোমবার (১৭ মে) বিকেলে ও রাতে পরপর দুটি দুর্ঘটনায় একটি প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। রাস্তার দুইপাশ দখল করে এসব কাজে নিয়োজিতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও দেশের একটি দৈনিক সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত আজকের সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কটের করেছে সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কটের করছে সাংবাদিকরা। এর আগে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে আজকের (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলনবিস্তারিত পড়ুন
চাপের মুখে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ফিলিস্তিনে টানা আটদিন ইসরায়েলি হামলার পর অবশেষে সেখানে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি। মঙ্গলবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মানবাধিকার গোষ্ঠীগুলোর অব্যাহত চাপের মুখে গাজায় সহিংসতা বন্ধে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতিতে সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে,বিস্তারিত পড়ুন
তীব্র হচ্ছে তাপপ্রবাহ, সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহ চলছে, তীব্র এই তাপদাহে সাগর গরম হয়ে ওঠায় দেখা দিয়েছে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা।লঘুচাপ আরো ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, আরো শক্তি সঞ্চয় করলে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আবর সাগরে ইতোমধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।তবে বেশির ভাগ লঘুচাপই ঘূর্ণিঝড় তো দূরের কথা নিম্নচাপেও পরিণত হয়বিস্তারিত পড়ুন
সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রাখার পর থানায় দেয়া হলো সাংবাদিক রোজিনাকে

পাঁচ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে আটকে রেখে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে দেশের একটি জাতীয় দৈনিকের সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে। পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। রোজিনা ইসলামের পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, তিনি পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার ফোন কেড়ে নেয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থবিস্তারিত পড়ুন
শার্শায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার পাড়িয়ারঘোপ গ্রামে নিজ পিতার হাতে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অভিযুক্ত মফিজুর রহমান পাড়িয়ারঘোপ গ্রামে আব্দুল খালেকের ছেলে। তার স্ত্রী বাড়ি না থাকায় নিজ বাড়িতে তার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করছিল। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্য খোরশেদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ২৩৭ ব্যক্তিকে খাবার দিল জেলা পরিষদ

সাতক্ষীরায় করোনাকালীন সময়ে ভারত থেকে আসা ২৩৭ জন শহরের ৭টি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সকাল ও দুপুরের খাবার খাইয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। সোমবার (১৭ মে) স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা পরিষদ জেলার উন্নয়নে ও আত্মমানবতার সেবায় কাজ করে থাকে।বিস্তারিত পড়ুন
ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০টি সোনারবারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৭ মে) সকালে তাকে আটক করা হয়। আটক সুমন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি দলবিস্তারিত পড়ুন

