Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কোভিড-১৯ প্রতিরোধে ও পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৃহস্পতিবার(২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর বাজারের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে ১ হাজার ৪শত টাকা জরিমানা করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী বিতরণ

করোনাকালীন সময়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার এলজিইডি অফিসের উদ্যেগে ও রাজাস্ব অর্থায়নের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সংশিষ্ট প্রধানের হাতে সামাজিক দুুরত্ব বজায় রেখে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। (২৯ শে এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চেয়াম্যানের কার্যালয় হতে এসব শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।এসব সামগ্রী হল ১৮১টি স্কুলব্যাগ,১৮১টি কলম,১৮১টি খাতা। এ সময় উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরন করেন উপজেলা পরিষদের চেয়য়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী,এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক,আ”লীগবিস্তারিত পড়ুন
শার্শায় সরকারী ভাবে ধান সংগ্রহের উদ্বোধন

যশোরের শার্শা উপজেলায় সরকারী ভাবে বোরো মৌসুমে ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাভারন বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। সামাজিক দুরত্ব বজায় রেখে উপেজলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
করোনা: সেই উদ্যোগগুলো কোথায় গেল?

সারাবিশ্বেই এক রকম তান্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। কিন্তু এই মুহূর্তে করোনায় সবচেয়ে বিপর্যস্থ দেশটি হচ্ছে ভারত। অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব, ওষুধের সঙ্কট সবমিলিয়ে যেন দিশেহারা অবস্থা। আমাদের দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম রোগী সনাক্তের ঘোষণা আসে। ১৯ মার্চ প্রথম কোন রোগী মারা যান। প্রথমে এলাকাভিত্তিক লক ডাউন করা হলেও পরে পুরো দেশ লক ডাউন করে দেয়া হয়। দেশে করোনা ভাইরাস প্রতিরোধে ২০২০ সালের ৮ মার্চের পর থেকেই বিভিন্ন উদ্যোগবিস্তারিত পড়ুন
বেনাপোলে ভারতফেরত ৪৩৯ বাংলাদেশি কোয়ারেন্টাইনে, করোনা শনাক্ত ৩

ভারতে করোনার নতুন ধরন রোধে বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ১৪ দিন বন্ধ ঘোষণা করলেও আটকেপড়া যাত্রী দূতাবাসের অনুমতিতে ফিরছেন। ফেরত আসা বাংলাদেশিরা বেনাপোল পৌর এলাকায় সাতটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত তিনজন। এরা ভারতে গিয়ে করোনা পজিটিভ হয়। তবে নতুন করে এ পথে কোনো পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশ ভ্রমণ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার পরে গত সোমবার সন্ধ্যা থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে ইফতার করলেন এমপি রবি

সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের ন্যায় সদরের কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গোদাঘাটা বরকাতিয়া এতিমখানা, বাঁশঘাটা মাদ্রাসাতুল জান্নাত এতিমখানা ও ইন্দিরা এতিমখানার এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২৮ এপ্রিল) ১৫ রমজান বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গোদাঘাটা বরকাতিয়া এতিমখানা, বাঁশঘাটা মাদ্রাসাতুল জান্নাত এতিমখানা ও ইন্দিরা এতিমখানায় যান এমপি রবি এবং এতিম শিশুদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউনেও কিস্তি আদায়ে ব্যস্ত এনজিওকর্মীরা, বিপাকে ঋণগ্রহীতারা

কলারোয়ায় লকডাউনের মধ্যেও থেমে নেই বিভিন্ন এনজিওকর্মীদের কিস্তি আদায়। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, থ্রিহুইলার, ভ্যান,পাখিভ্যান, আলমসাধুসহ বিভিন্ন যানবাহন কিনে চালিয়ে তা থেকে আয় করে জীবিকা নির্বাহ করেন ও ঋণের কিস্তি দেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে মৃতু ও আক্রান্তের হার বাড়তেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় আইনের আশ্রয় লাভের অধিকার, লিগ্যাল এইডের মাধ্যমে নিশ্চিত করেছে শেখ হাসিনা সরকার’ এই পতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২১ পালিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভির আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে এক ভার্চুয়ালী আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ির চেইন শপ ‘টাইমজোন’ উদ্বোধন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরাতে বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ির চেইন শপ টাইমজোন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় শহরের কামালনগর এবি ব্যাংকের নিচে জেড প্লাজায় প্রধান অতিথি হিসেবে এ বড় ঘড়ির চেইন শপ টাইমজোন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলাবিস্তারিত পড়ুন
বিশেষ অনুমতিতে ভারত থেকে ফিরছে বাংলাদেশি যাত্রীরা

ভারতে করোনার নতুন ধরন রোধে বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত দিয়ে ১৪ দিন যাতায়াত বন্ধ ঘোষণা করেছেন। ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দূতাবাসের বিশেষ অনুমতিতে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরছেন। তবে নতুন করে পাসপোর্ট যাত্রীদের ভারত ও বাংলাদেশ ভ্রমণ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। বিশেষ অনুমতিতে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা পাসপোর্ট যাত্রীরা বলেন, অন্তত একদিন আগে যাত্রী চলাচল বন্ধের ঘোষণা দেয়া উচিত ছিল। তাহলে ইমিগ্রেশনের সামনে এসে আমাদের এই ভোগান্তিতে পড়তেবিস্তারিত পড়ুন

