মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় দুই জ্বীনের বাদশা আটক

সাতক্ষীরার কলারোয়ায় দুইজন জ্বীনের বাদশা আটক হয়েছে। গণধোলাই শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকরা হলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি স্বর্নকারটিলা গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে আব্দুল হক হাওলাদার (৪৫) ও কলারোয়ার ঝাপাঘাট গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে আব্দুর রহমান হাওলাদার (৫২)। কলারোয়া থানায় দুইজন জ্বীনের বাদশা আটক। উপজেলার ঝাপাঘাট গ্রামের শেহের আলীর আমবাগানের মধ্য থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তারা গ্রেফতার হয়। তাদের নিকট থেকে ৩বিস্তারিত পড়ুন

রোজিনাকে হেনাস্থা ও গ্রেফতারের প্রতিবাদে রাজগঞ্জ প্রেসক্লাবের সমাবেশ ও মানবন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য প্রতিবেদক (সিনিয়র সাংবাদিক) রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২০ মে-২০২১) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছিলেন- কবি,বিস্তারিত পড়ুন

‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে কলারোয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(২০ মে) সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০-২১’অর্থ বছরে কন্দাল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উপ- পরিচালক কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন

বেনাপোলে অনুপ্রবেশ করা সেই ভারতীয় নাগরিককে নেয়া হলো কোয়ারেন্টাইনে

অবৈধ ভাবে অনুপ্রবেশ করে যশোরের বেনাপোলে ভারতীয় এক নাগরিক স্ত্রীর বসতবাড়িতে অবস্থান করছেন এমন খবরে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠায় এবং তিনি যে বাড়িতে অবস্থান করছিলেন সে বাড়িও লকডাউন করে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াবাড়ী নারায়নপুর গ্রামে ভারত থেকে এসে একজন লোক চায়ের দোকানি হাসিনার বাড়িতে উঠেছেন। এতে করোনা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বুধবার (১৯ মে) বিকেলে ওই গ্রামে হাসিনা বেগমের বাড়িতে গিয়ে জানা যায়,বিস্তারিত পড়ুন

ভয়াল আম্ফানের ১ বছর : এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সাতক্ষীরার কয়েক লাখ মানুষ

আজ সেই ভয়াল ২০ মে। প্রলংকারী ঘূর্ণিঝড় আম্ফানের দীর্ঘ এক বছর পার হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। লবণাক্ততার তীব্রতায় কৃষিকাজ হয়না বিধায় তীব্র অভাবগ্রস্থ অধিকাংশ মানুষ। বেড়িবাঁধ ভাঙ্গনের আতঙ্কে এখনও তটস্থ সবাই। যোগাযোগ ব্যবস্থাও রয়েছে বিচ্ছিন্ন। চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সংকটে বিপর্যস্থ উপকূলীয় এলাকার এখনও লক্ষাধিক মানুষ। জানা যায়, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে লন্ডভন্ড হয় গোটা সাতক্ষীরার উপকূলীয় এলাকা। পানিবন্দী হয়েবিস্তারিত পড়ুন

সাংবাদিক রোজিনাকে হেনস্তায় নতুন ভিডিও ভাইরাল

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রে দেখা যাচ্ছে রোজিনার গলা চেপে ধরা থেকে শুরু করে একের পর এক নাজেহাল করার চিত্র। মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীর সাথে রোজিনা বারবার কথা বলতে চাইলেও সেই সুযোগ দেয়া হয়নি তাকে। সাত মিনিটের ওই ভিডিওর শুরুতেই দেখা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সরকারী মাকসুদা সুলতানা পলি সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরেছেন।বিস্তারিত পড়ুন

অটোপাস নয়, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে অনড় সরকার

এবার এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অটোপাস না দেওয়ার সিদ্ধান্তে অনড় সরকার। চলতি বছরের মধ্যেই এ পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। এজন্য করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা। গতবছর অটোপাস দেওয়া হলেও এবার সে পথে যেতে চায় না শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, এ বছর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। পরীক্ষা না নিয়ে গ্রেড পয়েন্ট দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, গত বছর বিশেষবিস্তারিত পড়ুন

আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ : বাংলাদেশের যেখানে আঘাত হানতে পারে

অব্যাহত তাপপ্রবাহের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ। সুপার সাইক্লোন ‘আম্পান’ এর ঠিক এক বছরের মাথায় আগামী রোববার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরো একটি সুপার সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত বছর ২১ মে তাণ্ডব চালিয়েছিল ‘আম্পান’। এ সুপার সাইক্লোন ভয়ংকর শক্তি ধারণ করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পেরিয়ে আগামী বুধবারের মধ্যে আঘাত হানতে পারে সুন্দরবনসহ সন্নিহিত উপকূলভাগে। ‘যশ’ নামে এ ঘূর্ণিঝড়ের নামটি ওমানের দেয়া। স্যাটেলাইট পর্যবেক্ষণ করে উইন্ডি ডটকম ও আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২২ মেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে কোয়ারেন্টাইনের শর্ত ভেঙে এলাকায় ঘুরছে ভারত ফেরত ব্যক্তিরা

ভারত থেকে ফিরে আসা স্থানীয় তিন ব্যক্তি কোরারেন্টাইনের শর্ত না মেনে গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ঈদের পরের দিন জ¦রাক্রান্ত তাদের অপর এক সহযোগীর আকস্মিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। যার ফলে ভারত থেকে বাড়িতে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে এলাকাজুড়ে চরম আতংক সৃষ্টি হয়েছে। এমনই অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলার ভুরলিয়া ইউনিয়নের কাটিবারহল ও পার্শ্ববর্তী খানপুর গ্রামের অসংখ্য মানুষ। অভিযুক্তরা কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলার দাবি করলেও স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন।বিস্তারিত পড়ুন

জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলম

‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন লেখা ঝুলিয়ে ছবি তুলে ফেইসবুকে দিয়ে সম্মানহানি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বুধবার বেলা ১২ টার সময় ভার্চুয়াল আদালতে এড. এম শাহ আলমের রিমান্ড ও জামিন শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে এম শাহ আলমের পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেডবিস্তারিত পড়ুন