শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কোয়ারেন্টাইনের শর্ত ভেঙে এলাকায় ঘুরছে ভারত ফেরত ব্যক্তিরা

ভারত থেকে ফিরে আসা স্থানীয় তিন ব্যক্তি কোরারেন্টাইনের শর্ত না মেনে গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ঈদের পরের দিন জ¦রাক্রান্ত তাদের অপর এক সহযোগীর আকস্মিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। যার ফলে ভারত থেকে বাড়িতে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে এলাকাজুড়ে চরম আতংক সৃষ্টি হয়েছে। এমনই অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলার ভুরলিয়া ইউনিয়নের কাটিবারহল ও পার্শ্ববর্তী খানপুর গ্রামের অসংখ্য মানুষ। অভিযুক্তরা কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলার দাবি করলেও স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন।

জানা গেছে, শ্যামনগর উপজেলার কাটিবারহল গ্রামের কারিগরপাড়ার হাবিবুল্লাহ (৩৩), শাহিন (৩২) ও রিয়াজুল (৩৭) গত ১২ মে অবৈধভাবে (চোরাইপথে) ভারত থেকে দেশে ফিরে আসেন। কালু কারিগর, মুছা কারিগর ও মুনসুর কারিগরের ছেলে এ তিন ব্যক্তি ভারতের বিভিন্ন শহরে ঘুরে সেখানে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করতেন। তাদের অবৈধভাবে ভারতে যাওয়া-আসার বিষয়টি দেখভাল করতেন সহযোগী একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ফজের আলী(৩৭)। যিনি ঈদের একদিন পর জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যায়।

মুজিবর রহমানসহ স্থানীয়রা জানায় করোনার উপস্বর্গ নিয়ে ফজের আলীর মৃত্যুর বিষয়টি লোকমুখে জানতে পেরে প্রশাসন ভারত ফেরত অপর তিনজনের বাড়ি লকডাউন করে দেয়। এসময় তাদেরকে হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে মানার শর্ত দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দেয়।
মাহতাব উদ্দীনসহ কয়েকজনের অভিযোগ হোম কোয়ারেন্টাইনের শর্ত লংঘন করে এ তিন ব্যক্তি গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছে। এলাকার হাট-বাজারে ও প্রতিবেশীসহ নিকটাত্বীয়দের বাড়িতে পর্যন্ত তারা যাতায়াত করছে। হোম কোয়ারেন্টাইনের ন্যুনতম শর্ত তারা মান্য করছে না। এমতাবস্থায় স্থানীয়রা দারুনভাবে আতংকিত হয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা যথেচ্ছাভাবে যত্রতত্র চলাচলের কারণে তারা মারাত্মকভাবে ভীত হয়ে পড়েছেন।

তবে কোয়ারেন্টাইনে থাকা হাবিবুল্লাহ জানান, অন্তত দশদিন আগে বাড়িতে ফিরলেও ফজের আলীর দাফনের পর হঠাৎ প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়। কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে যে নির্দেশ দেয়া হয়েছে তা মেনে চলছেন তিনিসহ অন্যরা। স্থানীয় কিছু মানুষ বিষয়টি নিয়ে ভুল প্রচারনা ছড়াচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য শহীদ হোসেন জানান, স্থানীয়রা অভিযোগ তোলায় তিনি গ্রামপুলিশকে তাদের বাড়িতে পাঠিয়ে খাঁজ নিয়ে প্রশাসনকে জানাবেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজমুল হুদা জানান, হোম কোয়ারেন্টাইনের শর্ত লংঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ