Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হেফাজতের নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হেফাজত চক্রের বিভিন্ন তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে বিশাল বিক্ষোভ মিছিলটি পশুহাট মোড়স্থ আ.লীগ কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক ইনস্টিটিউট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়রবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কপোতাক্ষে হঠাৎ লোনা পানি ।। বোরিংয়ে পানি না ওঠায় সেচ কার্য ব্যাহত, ভোগান্তিতে কৃষকরা

কলারোয়ার জয়নগর পার্শ্ববর্তী যশোরসহ অন্যান্য এলাকার সেচ কার্যে কপোতাক্ষ নদের পানির উপর নির্ভরশীল চাষীরা এখন চরম ভোগান্তিতে। কপোতাক্ষে লোনা পানির আগমনকে কেন্দ্র করে এমন বিড়ম্বনা। চলতি মৌসুমের ইরি বোরো ধান চাষে নদের পানির উপর অনেকাংশে নির্ভরশীল এই এলাকাসহ পার্শ্ববর্তী যশোর জেলার কৃষকেরা। হঠাৎ নদীতে লোনা পানির আগমনে কৃষক পর্যায়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শত শত বিঘা ধান, পাট, পানের বরজ সহ অন্যান্য ফসলের সেচের পানি হিসেবে কপোতাক্ষের পানির উপর নির্ভরশীল কৃষকদেরবিস্তারিত পড়ুন
২১ থেকে ২৮ এপ্রিল মানতে হবে যে সব বিধি-নিষেধ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ তথা লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (২০ এপ্রিল) এই প্রজ্ঞাপন জারি করে বলেছে, ২১ থেকে ২৮ এপ্রিল আগের বিধি-নিষেধগুলো পালন করতে হবে। ২১-২৮ এপ্রিলের বিধি-নিষেধ: ১. সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান (পরে ব্যাংক খুলে দেওয়া হয়) বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে প্লেন, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বয়স্ক ওই ব্যক্তির নাম মীর রায়হান আলী (৭০)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত মীর জনাব আলীর ছেলে। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল রায়হান আলী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার ভোর রাতে মারা যান।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনার সংক্রমণ রোধে ব্যবসায়ী নেতা বাবু’র সচেতনতামূলক মাইকিং

‘করোনার সংক্রমণ রোধে মাস্ক পরুন স্বাস্থ্য বিধি মেনে চলুন,” এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতার লক্ষ্যে শহরে জনসাধারণ ও ক্রেতা বিক্রেতাদের করোনা মহামারী’র সংক্রমণ রোধে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) শহরের বাজার এলাকায় ব্যক্তিগত উদ্যোগে মানবিক দায়বদ্ধতা থেকে জনস্বার্থে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে করোনা প্রতিরোধে সজাগ ও সতর্ক করতে এ মাইকিং করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে মাইকেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের হানুয়ারে হাতে ভাজা মুক্তি মুড়ি মানুষের কাছে আজও জনপ্রিয়

রমজান মাস, চলছে গ্রীষ্মের প্রচন্ড গরম। মঙ্গলবার (২০ এপ্রিল-২০২১) গিয়েছিলাম রাজগঞ্জের হানুয়ার বটতলা মোড়ের মুক্তি মুড়ির কারখানায়। সেখানে দেখলাম, কয়েকজন শ্রমিক মুড়ি তৈরির কাজ করছে। দু’জন কারিগর কড়াইতে করে গরম বালুর মধ্যে চাল দিয়ে মুড়ি ভাজায় ব্যস্ত। কেই প্যাকেট ভরে ওজন দিচ্ছে, আবার কেউ ওজন দেওয়া মুড়ির প্যাকেটগুলো বস্তায় ভরছেন। এভাবেই ব্যস্তার মধ্যে চলছে রাজগঞ্জের হানুয়ার বটতলা মোড়ের মুক্তি মুড়ি কারখানার কাজ। এরই মধ্যে যতটুকু জানলাম—রমজান মাস উপলক্ষ্যে ব্যস্ততা বেড়েছে রাজগঞ্জেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মৃগীডাঙ্গায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জন আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ সুজন হোসেন জাহিদ (১৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোঃ গোলাম হোসেন মোয়াল্লার ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত ৮টা ৪০ মিনিটের সময় তারই নেত্বত্বে র্যাব সদস্যরা মৃগীডাঙ্গা বাজার মোড়ের সুমাইয়া স্টোর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এবিস্তারিত পড়ুন
করোনায় ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯২ জন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৫৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে। করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিনবিস্তারিত পড়ুন
৪০ ডিগ্রিতে ঠেকেছে তাপমাত্রা

ঢাকাসহ দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। চলমান তাপপ্রবাহে তাপমাত্রা গিয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিবিস্তারিত পড়ুন
পুলিশি নির্যাতন বন্ধ না হলে সপরিবারে আত্মহননের ঘোষণা!

পত্রদূত রিপোর্ট: দাবিকৃত ঘুষের টাকা দিতে না পারায় ছেলের ভায়রা ভাইকে ভারতীয় বানিয়ে জেলে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উত্তর ডেমরাইল গ্রামের নিজ বাড়িতে বসে সাংবাদিককের কাছে নিজের ছেলেসহ চারজনকে শুক্রবার রাতে পুলিশ ধরে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনার বর্ণনা দিতে যেয়ে মনোরঞ্জন মণ্ডল তার স্ত্রী মমতা মণ্ডল কান্নায় ভেঙে পড়েন। তারা পুলিশি নির্যাতন বন্ধ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা জানান। মমতা মণ্ডল বলেন, দু’মাস আগেবিস্তারিত পড়ুন

