সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে কঠোর অবস্থানে পুলিশ

সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে সরাকারী স্বাস্থ্য বিধি না মেনে চলাচলরত ইজিবাইক, রিকশা, ভ্যাানসহ বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে। তবে, শহরে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে। এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউনবাজারসহ বিভিন্ন বাজার গুলোতে মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনা কাটা করছেন। এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম

কলারোয়া উপজেলার সর্বত্র আমের মৌ মৌ গন্ধ। বেশিরভাগ আম গাছে থোকা থোকা আম ঝুলছে। আম বাজারে আসতে আর বেশি দেরি নেই। তাই পাইকার ব্যবসায়ীরা বেলতলা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন। কলারোয়ার আশেপাশের এলাকায় গাছে গাছে শুধু আম আর আম। ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত, লোকনা, দুধস্বর, রানী পছন্দ, আম্রপলিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর পরিমাণে ধরেছে এবার। যদিও বৃষ্টি না হয়ায় আম ঝরে পড়ে গেছে অনেক তার পরেও গাছেবিস্তারিত পড়ুন

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মামুনুলকে তেজগাঁও ডিসি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তারবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় স্বামীর ওপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

পাটকেলঘাটায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহত্যাকারী গৃহবধুর নাম ফেরদৌসী বেগম (৪৫)। সে পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুর সবুর শেখের স্ত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮এপ্রিল) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা শেখ পাড়া মসজিদ সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা সাইদুজ্জামান শুভ জানায়, আজ সকালে বাড়ির মসজিদের পাশ থেকে প্রতিবেশীরা গৃহবধুর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এ সময়বিস্তারিত পড়ুন

দেশের বৃহত্তর করোনা হাসপাতাল উদ্বোধন

দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটি উদ্বোধন করেন। রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ভবনে স্থাপন করা হয়েছে হাসপাতালটি। এক হাজার বেডের এই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখানে থাকবে ১০০ শয্যার আইসিইউ। ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত। বুধবার সকাল ১১ টার দিকে পশ্চিম সুন্দরবনের হোগলডোরী খালে এ ঘটনাটি ঘটে। নিহত মৌয়ালের নাম হাবিবুর রহমান হাবু (২৫)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের আজিজ মোল্লার ছেলে। নিহত হবিবুর রহমানের সঙ্গিরা জানান, কৈখালী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান তারা। আজ সাকালে সুন্দরবনের হোগলডোরী খাল এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ হাবুর ওপর আক্রমণবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শরীরে জখমের চিহ্ন

কালিগঞ্জে সাহারা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে। নিহত স্কুলছাত্রী বাথুয়াডাঙ্গা গ্রামের জাহিদ হাসানের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহত স্কুলছাত্রীর পিতা জাহিদ হাসান বলেন, তিনি ভোরে বাড়ি থেকে পার্শ্ববর্তী বিলে ধান কাটার উদ্দেশ্যে চলে যান। মেয়েকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে নিজস্ব দোকানে যান। মেয়ে সাহারা খাতুন রোজা রেখেছিল। বেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন

সাতক্ষীরায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। বুধবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। লকডাউনের কারনে অফিস-আদালতের সাথে বন্ধ রয়েছে সকল মার্কেট ও দোকানপাট। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে শহরের বিভিন্ন স্থানে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরশিদা খাতুন। এদিকেবিস্তারিত পড়ুন

বদলে যাচ্ছে পেশা, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য : আজ পহেলা বৈশাখ

ইতিহাস ঐতিহ্যের জেলা সাতক্ষীরা। জেলার গরুরগাড়ি, হেলিকপ্টার, পালকি, মাদুর শিল্প, পিতল-কাঁসা, মন্ডা-মিঠাই, ঘটকালি, নৌকার মাঝি, তাল-খেজুরের রস আহরণকারী (গাছি), জেলে, কর্মকার, কুমার (মৃৎশিল্প), ঘোলওয়ালা, দইওয়ালা, রিকশা, তাঁত, হারিকেন-টেমি-হ্যাচাকলাইটসহ বিভিন্ন ঐহিত্য আজ বিলুপ্তির দ্বারে। বিলুপ্তপ্রায় কয়েকটি ঐতিহ্য আজ উপস্থাপন করছি। সুদিন হারিয়েছে ঐতিহ্যের মৃৎশিল্প: সৌখিনতার সাথে বাঙালির সম্পর্ক্য চিরকাল। রঙ আর নকশার সম্মিলনে ঐতিহ্যের এসব স্মারক যুগে যুগে নানা আনুষ্ঠানিকতায় সমৃদ্ধ করেছে বাঙালি সং¯ৃ‹তি। কিন্তু সময়ের পরিক্রমা আর জীবনের বৈচিত্র্যহীন আবর্তে ফিকেবিস্তারিত পড়ুন

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। তবে এই সময়ে ব্যবসা-বাণিজ্য সঙ্কুচিত হলেও অর্থনীতি সচল রাখতে চায় সরকার। গত বছর করোনার প্রথম ধাক্কা সামাল দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল রফতানি খাত ও রেমিটেন্স। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেই দেশের শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হচ্ছে। সীমিত পরিসরে চলবে ব্যাংকিং সেবাও। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।বিস্তারিত পড়ুন