সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরের ফুলতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর

তুচ্ছ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সাতজন নারীপুরুষ আহত হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, স্থানীয় একটি হিন্দু মেয়ের সাথে আরেক পাড়ার তুচ্ছ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল স্থল পরিদর্শন করে। ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। ইতিমধ্যেবিস্তারিত পড়ুন

তালায় নিত্যপণ্য ও শাকসবজির বাজার চড়া, ক্ষুব্ধ শ্রমজীবী মানুষেরা

মাহে রমজান ও লকডাউনে গৃহবন্দি শহরের বাজারে এখন হাত ঠেকানোই দায় হয়েছে মধ্যবিত্তের। করোনাভাইরাসের দাপটে স্বল্প সঞ্চয়ে দিন গুজরানের আশায় এবার পড়েছে টান। এদিকে মাহে রজমান, মহামারী করোনা ভাইরাসের লকডাউন ও যোগান কম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে তালা উপজেলায়। সাধারণ পরিস্থিতিতে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলেও দাম বৃদ্ধি করেছেন খুচরা ও পাইকারী বিক্রেতারা। তাই দ্রব্যমূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন এমপি রবি

সাতক্ষীরাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুভেচ্ছা বার্তায় এমপি রবি বলেন, “আবারও ফিরে এসেছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাত এর মাসে সংযমচর্চার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন এবং দেশে মহামারী করোনা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়াবিস্তারিত পড়ুন

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৪ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেন। রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে বুধবার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার হবে প্রথম রোজা। এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবিবিস্তারিত পড়ুন

অকালে নিভে যেতে চায় না প্রতিবন্ধী তৌহিদ, বাঁচার আকুতি

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু। কালজয়ী গানের এই পঙতিগুলো যেন এখন প্রতিবন্ধী অদম্য কিশোর তৌহিদের চোখে-মুখের ভাষা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তৌহিদের জন্ম থেকেই নানা সমস্যার সাথে পরিচয়। তারমধ্যে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে সে হয়ে যায় প্রতিবন্ধী। তার ঘাড়ের হাড় উচু হয়ে যায়। এই সব সমস্যাকে মাথায় নিয়ে অদম্য ইচ্ছা শক্তির বলেই ৫ম শ্রেণী পাশ করে এলাকাবাসীর সহযোগীতায় ভর্তিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দ্বিগুন যাত্রী নিয়ে চলছে মাইক্রোবাস

মহামারি করোনার ক্রান্তিকালে স্বাস্থ্যবিধিকে থোড়াই কেয়ার করে গাদাগাদি যাত্রী নিয়ে সাতক্ষীরা থেকে খুলনায় চলাচল করছে মাইক্রোবাস। সাতক্ষীরা পোস্ট অফিস মোড় থেকে ভোর ৬টায় শুরু হয়ে সন্ধ্যা অবধি চলে যাত্রী উঠা-নামা। শহরের ব্যস্ততম জায়গায় প্রশাসনের নাকের ডগায় এমন অরাজকতা চললেও ব্যবস্থা না নেয়ায় উদ্বিগ্ন সচেতন মহল। সরেজমিনে দেখা গেছে, শহরের পোস্ট অফিস মোড়ে সকাল থেকেই শুরু হয় খুলনাগামী যাত্রীদের আনাগোনা। সকাল সাড়ে ছয়টায় প্রথম মাইক্রোবাস ছাড়ে এখান থেকে। দশ সিটের মাইক্রোবাসে তোলাবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের উদ্যোগে তালায় মাস্ক ও সাবান বিতরণ

সাতক্ষীরা তালায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, (১৩ এপ্রিল) সকালে তালায় জেলা পরিষদের সদস্যের অফিসে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সার্বিক তত্তাবধানে জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনের উদ্যোগে ৪ হাজার মাস্ক ও ১৫শ সাবান বিতরণ করা হয়। এ সময় ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, সাধারণ মানুষর মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বারে সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আইনজীবীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২০১৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করি। ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত হয়েও অদ্যাবধি সাতক্ষীরার বারে সদস্যপদ না পেয়ে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় গতবছরের ২৬ ডিসেম্বর একটিবিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিচ্ছে নর্দান ইউনিভার্সিটি

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দেয়ার ঘোষণা দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা বা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি। তারা ব্যাংক এশিয়া থেকে সহজ শর্তে ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ নিতে পারবেন। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বন্ধুকে জবাই করে হত্যা, আদালতে সোহাগের স্বীকারোক্তি

কিশোর ইজিবাইক চালক সালাউদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ সোমবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জিয়ারুল ইসলাম তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।স্বীকারোক্তি প্রদানকারি আসামীর নাম সোহাগ হোসেন (১৪)। সে সাতক্ষীরা সদরের রসুলপুরের শহীদুল ইসলামের ছেলে।মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আহম্মদ আলী জানান, শনিবার বিকেল তিনটায় সাতক্ষীরা সদরের কাশেমপুর মালীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইজিবাইক চালক কিশোর সালাউদ্দিনের গলা কাটা লাশ উদ্ধারবিস্তারিত পড়ুন