বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় পরিবারের মাঝে বিএনপি’র আর্থিক অনুদান প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনের বাসভবন বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।

বিতরণ পূর্ব এক আলোচনা সভায় উপজেলায় বিএনপি’র সিনিয়র সহসভাপতি সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন,বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, বিএনপি নেতা শওকত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,বিএনপি নেতা শিক্ষক আব্দুল করিম, প্রভাষক আব্দুর জব্বার, শেখ মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম দফাদার, পলাশ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ২০১৩ সালে উপজেলার ওফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিজিবি গুলিতে নিহত শামছুর রহমানের স্ত্রী তাছলিমা খাতুনের হাতে এবং কলারোয়া পৌর সদরের মকবুল সরদারের ছেলে মুইজুদ্দীনের হাতে বিএনপি’র তারেক জিয়ার দেয়া আর্থিক অনুদান তুলে দেন উপস্থিত বিএনপি’র নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা