Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার রামভদ্রপুরে এক নারীর করোনা শনাক্ত

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে প্রায় এক বছরের মাথায় আবারও এক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগী উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলি সরদারে স্ত্রী জাহানারা খাতুন (৫৫)। চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, আক্রান্ত হওয়া জাহানারা খাতুন গত ১৫ দিন আগে অসুস্থ হলে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে ৭ এপ্রিল তার নমুনাবিস্তারিত পড়ুন
শ্যামনগরে সরকারি গাছ মারতে গোড়ায় কেমিক্যাল মিশ্রিত পানি দিল দুর্বৃত্তরা

সরকারের মালিকানাধীন বিশালাকারের দুটি মেহগনি গাছ মেরে ফেলতে তার গোড়ায় কেমিক্যাল মিশ্রিত পানি ঢালা হয়েছে। বৃহস্পতিবার রাত এগারটার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামের গোপালপুর সড়কে ঘটনাটি ঘটে। কেমিক্যালযুক্ত পানি দুটি ড্রামে করে মটর চালিত ভ্যানযোগে এনে গাছের গোড়ায় ঢেলে তিনজন। পরক্ষণে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে প্রকট বিষাক্ত গন্ধের ঐ পানি ফেলার কারন জানতে চাইলে দ্রুত তারা চম্পট দেয়। এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছে জেলা পরিষদ কতৃপক্ষ। স্থানীয়বিস্তারিত পড়ুন
সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস‘র ফুফুর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস’র সেজ ফুফু আনোয়ারা সুলতানা হৃদরোগে আক্রন্ত হয়ে শুক্রবার বিকাল ৪টায় ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিন ৬৫ বছর। তার দুইকন্যা ও জামাতা এবং স্বামী চিকিৎসক। মরহুমের জানাজার নামাজ রংপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন
‘অযাচিত লকডাউনের আগে মানুষের আহার নিশ্চিত করুন’

হঠাৎ করোনার দক্ষিণ আফ্রিকা ভেরিয়েন্টে বাংলাদেশে মানব মৃত্যুর গ্রাফ সবচাইতে উর্ধ্বমু্খী। তবু শঙ্কার বিষয় হলো, সরকার ঘোষিত এই লকডাউনকে যেনো রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে বঙ্গবাসীরা।না দেখিয়েই বা উপায় কি বলুন? প্রথম ধাপের লকডাউনে এটি স্পষ্ট হয়েছে যে, এটি ধনী-গরীবের বৈষম্যের লকডাউন। গণপরিবহণ বন্ধ রেখে ভিআইপি পরিবহনে হরদম অবাধে চলার সুযোগ, কৌশলে বইমেলা চালু রেখে দোকানপাট আর বিপণীবিতানগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশের বিভাগীয় শহরগুলোতে তাই ব্যবসায়ী শ্রেণীর প্রতিবাদ সমাবেশ আর কোথাওবিস্তারিত পড়ুন
আমি নজরুল হতে চাই || ম. কাইস

আমি নজরুল হতে চাই ম. কাইস সভাপতি, কলারোয়া কবিতা পরিষদ আমি নজরুল হতে চাই তাই কখনো করে ফেলি উচ্চ কন্ঠে চিরপ্রতিধ্বনিতে নির্ভয়ে – বিশদ মিথ্যার কষাঘাতে জর্জরিত হয়েও থামে-না যেন, একটু প্রতিবাদে পাই সুর অবসাদ ।। আমি নজরুল হতে চাই প্রেমিক হয়ে পথে পথে ফুল ফোটাতে উজান নায়ে গা ভাসিয়ে হব চিরন্তন উদাসীন, ভুল করেও হবনা পথিক হবনা কাঙ্গাল বসন্ত হারাবো-না, যৌবনে ভরা হাটে চির অবসাদ রব আমি আমৃত্যু – আসীনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় তাপস কুমার (২৮) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। সে মনিরামপুর গ্রামের সুভাষ কুমারের ছেলে। জানা গেছে, তিনি যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া থানার সামনে দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এসময় কলারোয়া বাজারের গলির পথ দিয়ে দ্রুত গতিতে মাছ ভর্তি একটি ভ্যান বড় বড় ড্রাম নিয়ে মেইন রোড়ে এসে ওই মোটরসাইকেল চালক সজোরে ধাক্কা দেয়। এতে করে ওই মোটরসাইকেল চালক মাটিতে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল চালক তাপস কুমারকেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গায় গোয়াল থেকে ২ ছাগল চুরি

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল মাঠ পাড়ার মোঃ আমজেত সরদারের গোয়াল থেকে বড় ২টি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত রাত অনুমান ২টার সময় এই চুরির ঘঠনা ঘটে বলে জানান বাড়ির পরিবারের লোকজন। তারা জানান, এলাকায় চুরি বেড়ে যাওয়াতে গরু ছাগল পালন করে তাদের চোখে ঘুম নাই। সারাদিন খাটুনির পরে রাত ১০টার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ছাগল বের করতে গোয়ালের দরজার সামনে গেলে দেখি গোয়াল ঘরেরবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার তৈলকুপী গ্রামে দারুস সালাম জামে মসজিদের ভিত্তি স্থাপনা উদ্বোধন

তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে দারুস সালাম জামে মসজিদের ভিত্তি স্থাপনা শুক্রবার (৯ই এপ্রিল) সকাল ১০টায় ভিত্তি স্থাপনা উদ্বোধন করা হয়েছে। ডা: সুজাউদ্দীনের সভাপতিত্বে মসজিদের ভিত্তি স্থাপনা করেন বিশিষ্ট সমাজসেবক, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস.কম এর উপদেষ্টা গাজী আশরাফ, পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, সাপ্তাহিক জনতার মিছিলের স্টাফ রিপোর্টার আব্দুর রউফ প্রমুখ।
ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের সম্পাদক হলেন কলারোয়ার সন্তান জনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আবুজার গিফারী জনি নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কৃতিসন্তান আবুজার গিফারী জনি।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত আছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইংলিশ ডিবেটিং উপ-কমিটির কনভেনার হিসেবে ও দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লেখ্য যে, করোনাকালীন সময়ে ২০২০ সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর নিজ উপজেলা কলারোয়া তে এসেবিস্তারিত পড়ুন
লকডাউনে তালায় প্রশাসন মাঠে : দ্বিতীয় দিনে ৩০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিনে তালা উপজেলায় ১১ মামলা ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী পয়েন্টে করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষবিস্তারিত পড়ুন

