Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পালপাড়ার গণহত্যার সাক্ষী তৈলক্ষ পাল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ দিনের অনুষ্ঠানমালার এ পর্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কলারোয়ার পালপাড়ার গণহত্যায় অলৌকিকভাবে বেঁচে ফেরা পায়ে গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী তৈলক্ষ পাল তরুণ প্রজন্মকে নিজমুখে শোনালেন সেই ভয়াল দিনের কথা। ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তৈলক্ষ পাল ১৯৭১ সালের ২৮ এপ্রিলে বর্বর পাকিস্তানি ও তাদের দোসরদের পালপাড়ার হিংস্রতার বর্ণনা দেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীবিস্তারিত পড়ুন
মনিরামপুর ও খাজুরা রুটে বাস চালু করলো যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির জন্য মনিরামপুর উপজেলা ও খাজুরা রুটে দুটি বাস চালু করা হয়েছে। বুধবার বিকেলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বাস দুটির নতুন রুটের উদ্বোধন করেন। যবিপ্রবির পরিবহন দপ্তর জানায়, একটি বাস সকাল ৮টা ৫ মিনিটে মনিরামপুর থেকে ছেড়ে আসবে। এরপর এটি চাঁচড়া হয়ে যবিপ্রবি ক্যাম্পাসে এসে পৌঁছাবে। পূর্বে এই বাসের রুট চাঁচড়া পর্যন্ত বিস্তৃত ছিল। সকলের যাতায়াতেরবিস্তারিত পড়ুন
৫০ বছরে বাংলাদেশ : তলাবিহীন ঝুঁড়ি এখন রোল মডেল

পৃথিবীর কোন জাতি পরাধীন হয়ে বেঁচে থাকতে চায় না। প্রত্যেক জাতিরই স্বাধীনতা দিবস তাদের ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা। ২৬ মার্চ; ৫০ বছর পূর্বে এই দিনে ৩০ লাখ তাজা প্রাণের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে রক্ত¯œান লাল সবুজ পতাকার আশ্রয়স্থল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই দিনটি বাঙ্গালি জাতির গভীর শ্রদ্ধা, ভালবাসা, গর্ব ও আনান্দের তাৎপর্য বহন করে। শেষনমুক্ত সমাজ প্রতিষ্ঠা, একটি উদার ও সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মবিস্তারিত পড়ুন
জনকণ্ঠ সম্পাদকের মুত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের শোক প্রকাশ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ। সোমবার বর্ষিয়ান সাংবাদিক সুভাষ চৌধুরী প্রেরিত শোকবার্তায় সাতক্ষীরা সাংবাদিক ঐক্য নেতৃবৃন্দ বলেন, ‘আতিকউল্লাহ খান মাসুদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘকাল ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। রণাঙ্গনের এই বীর মুক্তিযুদ্ধের পরও তার সেই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। তিনি মুক্তিযুদ্ধেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভউদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালামবিস্তারিত পড়ুন
কুশখালী সীমান্তে মাদক পাচারকারীদের হামলায় দুই ব্যক্তি আহত

সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট করে ভারত থেকে রাতের আধারে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়ায় মাদক পাচারকারীদের হামলায় দুইজন আহত হয়েছে। রবিবার (২১ মার্চ) সকালে কুশখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক পাচারকারীদের হামলায় আহতরা হলেন, কুশখালী গ্রামের শফিকুল ইসলাম (৫২) ও শরিফুল ইসলাম (৩২)। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার কওে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাই জিয়াউর রহমান ৭ জনকে আসামি করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৫ দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারকলিপি

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৫ দফার দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল আমিন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২২ মার্চ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়। ৫ দফা দাবি আদায়ের লক্ষে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারক লিপিতে দাবি জানিয়েছেন (১) ৩য় শ্রেণী কর্মচারীদের নূন্যতম বেতনবিস্তারিত পড়ুন
নলতায় পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে বিশেষ অনুষ্ঠান

পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং করণীয় বিষয়ক, বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টায় গণস্বাক্ষরতা অভিযান এবং গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকুবেটরের আয়োজনে রেডিও নলতা-৯৯.২ এফএম’এ “শিশু সুরক্ষা” বিষয়ক টকশো পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০১২ খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষকবিস্তারিত পড়ুন
ইউএনও, ওসিকে নিয়ে কলারোয়ায় শেখ আমজাদের মাস্ক বিতরণ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরার কলারোয়ায় ইউএনও এবং ওসি’কে সাথে নিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করলেন উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কলারোয়া বাজারের বিভিন্ন স্থানে দোকানী, ক্রেতা, পথচারী ও স্থানীয়দের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সেসময় করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণাও চলানো হয়। মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রমে প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক র্যালি

কলারোয়ার সোনাবাড়ীয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে কলারোয়া থানা পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে সোনাবাড়ীয়া মোড় থেকে কর্মসূচীর সূচনা হয়। কর্মসূচীর শুরুতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি সোনাবাড়ীয়া বাজার মোড় থেকে হাইস্কুল মোড় প্রদক্ষিণ করে প্রাইমারী স্কুল সংলগ্ন রোডে এসে শেষ হয়। এসময় বহু পথচারী, বিভিন্ন গাড়ির চালকবিস্তারিত পড়ুন

