Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংবাদিক মোস্তফা কামাল মাহদীকে মাদারীপুরে সংবর্ধনা

বিংশ শতকের সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামাল মাহদী মাদারীপুরে সংবর্ধিত হয়েছেন। গত ২৭ নভেম্বর মাদারীপুরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল হলরুমে মাদারীপুর জেলা মিডিয়া সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করেন। উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। মোস্তফা কামাল মাহদী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামে ২ মে জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিতা আবদুর রব আকন ও সুগৃহিণী মরহুমা শাহিনা বেগমের চার পূত্র সন্তানের মধ্যেবিস্তারিত পড়ুন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা প্রর্বতিত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’—এই মূলমন্ত্র দ্বারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে, যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদাপ্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতিরক্ষানীতি ১৯৭৪-এর আলোকে আমরা ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করাবিস্তারিত পড়ুন
সেলাই করছেন-মাছ ধরছেন প্রধানমন্ত্রী, ছবি ভাইরাল

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে তাকে সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করতে দেখা যাচ্ছে। আরেক ছবিতে দেখা যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা।বিস্তারিত পড়ুন
নেই সেই কাড়াকাড়ি, পিপিই পরছেন না চিকিৎসকরাও

দেশে যখন মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় তখন পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল৷ এটা নিয়ে দুর্নীতিও হয়৷ আর চিকিৎসকেরা বলেছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবারই পিপিই দরকার৷ এমনকি এই পিপিইর অভাবে চিকিৎসকরা স্বাস্থ্যসেবা থেকে বিরত থাকার কথাও বলেছিলেন৷ তাদের কথা ছিল কোভিড এবং নন-কোভিড যে ধরনের চিকিৎসাই হোক না কেন স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পিপিই আবশ্যক৷ তাদের যুক্তি ছিল পরীক্ষার আগে যেহেতু বোঝার উপায় নেই যে কে কোভিড আর কেবিস্তারিত পড়ুন
মাধ্যমিকে থাকছে না বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগ

নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ নবম ও দশম শ্রেণিতে আর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। মাধ্যমিক পর্যায়ে এই বিভাগ বিভাজন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০ পাসের আগে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সমন্বিত কারিকুলাম হচ্ছে, যা কার্যকর হবে ২০২২ সাল থেকে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদেরবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা কল্যাণে আরও ৮৫০ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন সেবা ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার জন্য কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা ও সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৫০ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। এর মাধ্যমে প্রায় স্থানীয়সহ প্রায় ৮ লাখ জন সাধারণ উপকৃত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, বুধবার বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সাহাবুদ্দিন পাটোয়ারী এবংবিস্তারিত পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আবু আহমেদ মান্নাফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবির। পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পেলেন যারা কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে নুরুল আমিন রুহুল (এমপি), ডা. দিলীপ কুমার রায়,বিস্তারিত পড়ুন
রওশন আরা-এর কবিতা ‘বিচার চাই’

বিচার চাই রওশন আরা (কলারোয়ায় ফোর মার্ডারের ঘটনা অবলম্বনে লেখা কবিতা) বুকটা কাঁপে থরথরিয়ে কলম কাঁপে ভয়ে, মদ-জুয়া আর খুন-খারাবিতে দুনিয়াটা গেছে ছেঁয়ে। সোনার মানিক বুকে নিয়ে মা ছিল শুয়ে, কেন, খুনি কেঁড়ে নিলো মায়ের মানিক দ্বয়ে। কেঁড়ে নিলো খুনিরা স্বামী-স্ত্রী-সন্তানদের জান, শুনলে সেই করুণকাহিনী কেঁদে ওঠে প্রাণ। কাঁদছে পুলিশ, কাঁদছে স্বজন, কাঁদছে এই ভূবন শুধু কাঁদছে না যে পাষাণ হৃদয় খুনি সন্ত্রাসীর মন। মা কাঁদছে হারিয়ে মেয়ে-নাতি-নাতনি-জামাই, এ হৃদয় বিদারকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফোর মার্ডার ঘটনায় মামলা, তদন্তে সিআইডি, লাশ দাফন

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে ঘরে ঢুকে স্বামী, স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত শাহিনুর রহমানের শাশুড়ি উপজেলার ওফাপুর গ্রামের রাশেদ গাজির স্ত্রী ময়না খাতুন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে, ময়নাতদন্ত শেষে বৃহষ্পতিবার দিবাগত রাতবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলের অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বাড়ছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের এই সময়ে বাড়ছে অনলাইন ক্লাসের গুরুত্ব। বিস্তৃত পরিসরে চালু না হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে অনলাইন ক্লাস শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাঠদানমুখী রাখতে কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু করে গত জুলাই মাসে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বেশ বেড়েছে। জানা যায়, অত্র প্রতিষ্ঠানের প্রতিদিন দুইটি বিষয়ের দুইজন শিক্ষক অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছেন। “সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়” নামে একটি ফেসবুক গ্রুপ পেইজ সহ কয়েকবিস্তারিত পড়ুন

