Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কক্সবাজারের শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পর এবার জেলার সাতজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে জেলা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনও আছেন। এছাড়া আরও দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও চারজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও বদলি তালিকায় আছেন। এদের মধ্যে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের বিশেষ শাখার সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিতবিস্তারিত পড়ুন
নাভারন-সাতক্ষীরা রেলপথ নির্মাণ : চীনের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ

যশোরের নাভারন থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে। ‘কন্সট্রাকশন অব নিউ বিজি ট্র্যাক ফর্ম নাভারন টু সাতক্ষীরা’ প্রকল্পের আওতায় ১ হাজার ৩২৯ কোটি ৭৯ লাখ টাকা চীনের কাছে থেকে ঋণ আশা করা হচ্ছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৬২ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৩২ কোটি ৪৪ লাখ টাকা। চলতিবিস্তারিত পড়ুন
প্রশ্নব্যাংকে সর্বাধিক প্রশ্ন আপলোড
যশোর বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুল

যশোর শিক্ষা বোর্ডে প্রশ্নব্যাংকে সর্বাধিক সংখ্যক প্রশ্ন আপলোড করে সেরা ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। কর্মের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে ১০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার কলারোয়া নিউজ’কে বিষয়টি নিশ্চিত করেন সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু। তিনি জানান- শ্রেণি শিক্ষকগণকে পাঠ্যপুস্তকমুখী, সৃজনশীল প্রশ্ন প্রণয়নে ও আইসিটিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সকল শ্রেণিশিক্ষকের নিজ নিজ বিষয়ের পরীক্ষাভিত্তিক অন্তত ১ সেটবিস্তারিত পড়ুন
টিকটক অসুস্থ মানসিক বিকাশের রূপকার

অন্যের কাছে নিজেকে গ্রহনযোগ্য ও অাকর্ষণীয় করে তুলতে চাওয়া স্বকীয় ব্যক্তি হিসাবে প্রত্যেক মানুষের একটি সহজাত প্রবৃত্তি। অাগেকার দিনে মানুষ মেধা, বুদ্ধি, তার অাচার-অাচরণ, ব্যক্তিত্ব বা দর্শনগত বাহ্যিক উপস্থাপনের মাধ্যমে নিজের এই গ্রহণযোগ্যতা সৃষ্টির চেষ্টা করতো। কিন্তু যুগ পাল্টে গেছে। প্রযুক্তির অভাবনীয় পরিবর্তনের ফলে নতুন প্রজন্ম এই গ্রহনযোগ্যতা অর্জন বা অন্যের দৃষ্টি আকর্ষণের পন্থা হিসেবে বেছে নিয়েছে প্রযুক্তিগত পন্থা। পর্যায়ক্রমিকভাবে এটি বেড়ে যাচ্ছে এবং সর্বত্র অালোচিত হচ্ছে। এর মধ্যে টিকটক মোবাইলবিস্তারিত পড়ুন
দোকানপাট খোলা ও চলাচলের নতুন আদেশ জারি

মহামারি করোনা ভাইরাসের কারণে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার। এছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। তবে দোকানপাট আগের মতোই রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। সোমবার (৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবেবিস্তারিত পড়ুন
ইতালি ভ্রমণে বাংলাদেশিদের জন্য সুখবর

১০ আগস্টের পর বাংলাদেশিদের ইতালি প্রবেশ করতে আর কোন বাধা থাকছে না। ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশের যে নিষেধাজ্ঞা চলমান রয়েছে তা ৩১ আগস্টের পরিবর্তে কমিয়ে ১০ আগস্ট করা হয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালির উদ্দেশে ফ্লাই করতে যে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ দিয়েছিল রোববার (২ আগস্ট) সেটি আবার নতুন করে ইস্যু করা হয়। নতুন নোটিশে চলমান নিষেধাজ্ঞা ৩১ আগস্টেরবিস্তারিত পড়ুন
ঈদের জামাতে করোনামুক্তির আকুতি

দুঃসময়ের আঁধারে প্রত্যাশার আলো নিয়ে এসেছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্বের বাধ্যবাধকতার মধ্যেই ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। করোনার কারণে কিশোরগঞ্জের শোলাকিয়াসহ এবারও উন্মুক্ত প্রাঙ্গণে হচ্ছে না ঈদের নামাজ। শনিবার (১ আগস্ট) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে করোনামুক্তিসহ মানবজাতির কল্যাণ কামনা করেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শেষে মোনাজাতে করোনামুক্তির আকুতি জানান জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজবিস্তারিত পড়ুন
পবিত্র ঈদুল আজহা : ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার দিন

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করবেন। তবে করোনা মহামারির অনিশ্চিত আশঙ্কার মধ্যেই এসেছে এবারের পবিত্র হজ এবং ঈদুল আজহা। সীমিত আকারে হজ পালন হলেও দেশে ঈদুল আজহা উদযাপনে আছে স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা। ঈদের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছেবিস্তারিত পড়ুন
করোনামুক্তির পর মসজিদে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২০ থেকে ২২দিন মহামারী করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন তিনি। সুস্থ হলেও নিরাপত্তার স্বার্থে এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি। অবশেষে মামা ও ভাইকে সঙ্গী করে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন করোনাযুদ্ধে জয়ী মাশরাফি। নামাজ শেষে এলাকাবাসীসহ ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানানবিস্তারিত পড়ুন
কোরবানির পর মাংস সংরক্ষণ করবেন যেভাবে

দেখতে দেখতে চলে এলো ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির গরু বা খাসির মাংস দীর্ঘদিন ধরে খেতে প্রায় সবাই-ই সংরক্ষণ করে রাখেন। যাদের বাসায় ফ্রিজ আছে তাদের সমস্যা নেই, তবে যাদের নেই তারাও চাইলে কোরবানির মাংস সংরক্ষণ করতে পারবেন। আপনি যদি ফ্রিজে মাংস রাখতে চান তবে মাংস আলাদা করার সময় কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। যে মাংসগুলো ফ্রিজে রাখবেন, সেগুলো শুরুতেই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ভালো। তাতেবিস্তারিত পড়ুন

