মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শোকের মাস আগস্ট শুরু

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ মাসকে ঘিরে বাঙালি জাতির জীবনে অনেক বেদনাবিধুর দিন রয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এ ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকাবিস্তারিত পড়ুন

একজন কীর্তিমান ও মহান শিক্ষক আব্দুল গফফার খান

“হারিয়েছি তাঁকে অনন্তকালের তরে, বেদনায় ফাটে বুক ডুকরে ডুকরে কাঁদে মন, হরণ করেছে সুখ।” মায়াজাল গড়তে বহুকাল পার করতে হয়, কিন্তু সেটা যখন চারপাশটা আগলে রাখতে শুরু করে পরম মমতায়-একান্ত আপন করে, বিপত্তি ঘটে তখনি। জাল ছিঁড়ে হারিয়ে যায় অজানা গন্তবের পানে, সবাইকে পর করে, হৃদয়ে একটা বিশাল ক্ষত সৃষ্টি করে। নিঃস্বতা, রিক্ততা আর শুন্যতা কাটিয়ে উঠার জন্য হাহাকার করে মনটা, কাছে পাওয়ার ব্যাকুলতায়। সময়ের ব্যবধিতে ৫ বছর পার হচ্ছে আজবিস্তারিত পড়ুন

হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন : আকরাম আহবায়ক, শিহাব সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর অন্তর্ভুক্ত হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আকরাম হোসেনকে আহ্বায়ক ও ৩৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক রমনা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন শিহাবকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিনবিস্তারিত পড়ুন

হলিউড অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই

হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই। স্থানীয় সময় রোববার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৭ বছর। প্রিস্টনের স্বামী হলিউড অভিনেতা জন ট্রাভল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান। ট্রাভল্টা তার পোস্টে লেখেন– ভারী হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, আমার স্নেহময়ী স্ত্রী কেলি দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ট্রাভল্টার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েবিস্তারিত পড়ুন

সারার বাড়িতে করোনার হানা

বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলী খান জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার গাড়ির চালক। তাই বর্তমানে মা অমৃতা সিং-সহ পুরো পরিবার যথাযথ নিয়ম মেনে চলছেন। জি নিউজ জানায়, করোনা পরীক্ষার পরপরই গাড়ির চালককে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি সারার পরিবারের প্রত্যেকের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। নিজেরসহ বাড়ির অন্য সদস্য ও কর্মীদের পরীক্ষা নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানান ‘কেদারনাথ’ অভিনেত্রী। তবে বাড়ির সবাই এই মুহূর্তে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রেখেছেন। সারাবিস্তারিত পড়ুন

অনুপ্রবেশ ইস্যুতে চরম বিপাকে আ. লীগ

হাইব্রিড আর অনুপ্রবেশ ইস্যুতে নানা সমালোচনায় বিপাকে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাছাড়া যাদের হাত দিয়ে আওয়ামী লীগে ক্ষতিকর অনুপ্রবেশ ঘটেছে, সেসব নেতা আতঙ্কে আছেন। দায় এড়াতে গা বাঁচিয়ে চলছেন অনেকে। এমনকি কাদের আশ্রয়-প্রশ্রয়ে এসব অনুপ্রবেশ হয়েছে তার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নেতারা বলছেন, অনুপ্রবেশকারীরা সবসময় ঢোকার চেষ্টা করবে। কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে দলে জায়গা করে নেয়। পেছনে বহর বাড়ানোর জন্য বাছ-বিচার না করেই ভিন্নমতের লোকদের দলেবিস্তারিত পড়ুন

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি দেশব্যাপী নানান কর্মসূচি পালন করবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে রংপুরে এরশাদের সমাধি জিয়ারত করে দুপুরে ফিরে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল ও বনানীর পৃথক অনুষ্ঠানে অংশ নেবেন জিএম কাদের। সকাল ১১টায় গুলশানে রওশনবিস্তারিত পড়ুন

লকডাউনে শ্রমিকদের বাড়ি পৌঁছে দেয়া সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন

ভারতের বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় মারা গেছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা। সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। দেবদত্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কোভিড-যুদ্ধেরবিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত এক কোটি ৩০ লাখ ছাড়াল

মাত্র পাঁচ দিনে ১০ লাখেরও বেশি রোগী শনাক্তের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। সোমবার (১৪ জুলাইন) সংক্রমণের এই দুঃখজনক মাইলফলক পার হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য জানাচ্ছে, বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল এক কোটি ৩০ লাখ ৭০ হাজার ৯৭ জন। করোনাভাইরাস সংক্রমণে জানুয়ারির শুরুর দিকে প্রথম মৃত্যুর পর সাড়ে ছয়বিস্তারিত পড়ুন

ঈদের ছুটি নিয়ে নতুন আদেশ জারি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঈদুল আজহার ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরেদের (কর্মকর্তা-কর্মচারী) অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। সোমবার (১৩ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিনেদিনে বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় সংক্রমণের বিস্তাররোধে সকল সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। আসন্ন কোরবানির ঈদের ছুটি বাড়ানোবিস্তারিত পড়ুন