শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যপ্রহরে ১২টা ১মিনিটে চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান , পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,বাংলাদেশের ওয়াকার্স পার্টি,জাতীয় সমাজতন্ত্রিক দল-জাসদ,জাতীয় পার্টি,নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আনজুমান আরার নেতৃত্বে পৌর কাউন্সিলরবৃন্দ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, গণপুর্ত বিভাগ,নড়াইল সদর উপজেলার নির্বাহী অফিসার সালমা সেলিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ,এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এডাব,নড়াইল প্রেসক্লাব, নড়াইল জেলা প্রেসক্লাব,সম্মিলত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,জেলা শিল্পকলা একাডেমি,আওয়ামী শ্রমিকলীগ,যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ,জেলা ছাত্রলীগ, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রমূখ।

একুশে ফেব্রুয়ারি রোববার সূর্য ডোবার সাথে সাথেই নড়াইল ভিক্টোরিয়া কলেজ কুড়িডোব মাঠে প্রতিবারের ন্যায় এবারও মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদেরকে স্মরণ করে লক্ষ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা