মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান একুশের প্রভাতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, নীরবতা পালন, অস্থায়ী শহীদ মিনার বেদিতে পুষ্পাঞ্জলি অর্পন ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, হাফিজুল ইসলাম, গীতা রাণী সাহা, শিক্ষার্থী মাহিরা আফরিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দীন সরদার, সহকারি শিক্ষক ভানুবতী সরকার, শামীমা আক্তার, খালেদা খাতুন, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, রবিউল ইসলাম, লুৎফর রহমান, লুৎফুন্নাহার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। এসময় ভাষা আন্দোলনে সাতক্ষীরার প্রেক্ষাপট ও গৌরবময় সংগ্রামী ইতিহাস উল্লেখ করে সর্বস্তরে বাংলা ভাষার প্রমিত ব্যবহারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন