বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের ৪৪৭ স্কুল ও কলেজে শহীদ মিনার নেই

ভাষা আন্দোলনের ৬৯ বছরেও নড়াইলে ৪৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার নেই। তবে সকল স্কুল কলেজ ও মাদরাসায় একই আদলে শহীদ মিনার তৈরির পরিক্ল্পনা করছে সরকার। কেন্দ্রীয়ভাবে যে ডিজাইন পাঠানো হবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে সেভাবে শহীদ মিনার তৈরি করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জানা গেছে, জেলায় মোট ৬৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। যার মধ্যে ৪৯৫টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৩৮৪টিতে শহীদ মিনার নেই। এছাড়া ২০৩টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার মধ্যে ৬৩টি শিক্ষ প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত হয়নি।

এ বছর নড়াইলের কৃতি সন্তান ভাষা সংগ্রামী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ একুশে পদকে ২০২১ (মরণোত্তর) ভূষিত হয়েছেন। মরহুম অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ নড়াইল জেলার চাঁচড়া গ্রামে ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি নড়াইল মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যও।
তার সন্তানরাও স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আফসার উদ্দিন আহমেদের সন্তান সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন বলেন, বাংলা ভাষার জন্য অনেকে ভাষা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন। যার স্বীকৃতি জাতিসংঘ দিয়েছে। অথচ নড়াইলসহ সারাদেশে এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে দাবি জানাই অচিরেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হোক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ূন কবীর বলেন, যে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নেই আমরা তার তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সারাদেশে অভিন্ন মডেলে শহীদ মিনার তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমান জানান, মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে সকল স্কুল কলেজ ও মাদরাসায় একই আদলে শহীদ মিনার তৈরি করা হবে। বিধায় নতুন করে মন্ত্রণালয় থেকে ডিজাইন ও অর্ডার না আশা পর্যন্ত আপাতত আর কোনো শহীদ মিনার নির্মাণ করা হবে না। যদিও অনেকে বেসরকারিভাবে তৈরি করে দিতে আগ্রহী।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা