Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় জালালাবাদ ও যুগিখালি ইউপি’তে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরন

কলারোয়ায় জালালাবাদ ও যুগিখালি ইউপি’তে অসহায়, দুস্থ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১২ডিসেম্বর) সকাল ১১ টায় ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে ওই শীতবস্ত্র ( কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মাহাফুজুর রহমান নিশান। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম , সাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, সমাজ সেবক ছাত্রলীগ নেতা সুজন হোসেন, রাসেল সহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নানান আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২২’ উৎযাপিত

কলারোয়ায় নানান আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২২’ উৎযাপিত হয়েছে। দিবসটি উৎযাপনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় সোমবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসের শুভ সূচনা করা হয়। পরে ইউএনও রুলী বিশ্বাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হয়। প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি ও জামায়াত -শিবিরের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগ নেতা কলারোয়া উপজেলান পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে শনিবার(১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় প্রতিবাদ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট- বোমা এই শ্লোগানে মুজিব সেনারা উজ্জিবীত হয়ে বি,এন,পি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দাও,,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ’লীগ সভাপতি স্বপনের নেতৃত্বে নৈরাজ্য- সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ ডিসেম্বর) সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এই শ্লোগানে উজ্জিবীত হয়ে বি,এন,পি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দেও,, এমনি বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারনবিস্তারিত পড়ুন
মানুষের দূর্ভোগ লাঘব করার প্রত্যয়ে কলারোয়ায় রেড ক্রিসেন্ট সদস্যদের মাসিক সভা

কলারোয়ায় রেড ক্রিসেন্ট দলের এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পাবলিক ইনস্টিটিউট পাঠাগারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা রেড ক্রিসেন্ট দলের দলনেতা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের যুব প্রধান ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপ যুবপ্রধান -১ মনোয়ার হোসেন আকিব, উপ- যুবপ্রধান-২ আসিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দলের সদস্যবৃন্দ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে জয়ীতাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২২’ পালিত

কলারোয়ায় নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। পরে উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মিরা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর-২০২২) সকালে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর-২০২২) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মিরা খাতুন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সালাম সরদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও স্বজনেরা জানান- গত বুধবারবিস্তারিত পড়ুন
নড়াইলে যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান (৪৫) ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসকে (৬১) গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান নড়াইল সদরের আউড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে। ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ওই ইউনিয়নের মীরা পাড়া গ্রামের মৃত তোকামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সহিংসতা প্রতিরোধ শীর্ষক এডভোকেসি সভা

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরার তালতলাস্থ সোনারগাঁও কনভেনশন হলরুমে স¤প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে এবং কানাডা হাইকমিশন এর সহযোগিতায় এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। স¤প্রীতি এইড ফাউন্ডেশনের সহ-সভাপতি দেবেন্দ্রনাথ গাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস সিএফএলআই কোঅর্ডিনেটর সামিয়া করিম, এমিসি ডিবিস্তারিত পড়ুন

