বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি ও জামায়াত -শিবিরের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আ’লীগ নেতা কলারোয়া উপজেলান পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে শনিবার(১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় প্রতিবাদ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট- বোমা এই শ্লোগানে মুজিব সেনারা উজ্জিবীত হয়ে বি,এন,পি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দাও,, এমনি বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে।

বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, শেখ জাকির হোসেন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবুল কালাম, আ’লীগ নেতা আজিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, আ’লীগ নেতা সরদার মশিউর রহমান, সরদার আনছার আলী, শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, সাবেক যুবলীগ নেতা গোলাম সরোয়ার সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

মিছিল শেষে বিশ্বাস মার্কেটস্থ আ’লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১