বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সাতক্ষীরায় সতর্ক অবস্থান নিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এসএম সুমন হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা শহরের নারকেল তলা মোড়, খুলনা রোড মোড, নিউমার্কেট, সঙ্গীতা মোড, হাসপাতাল মোড়সহ শহরের বিভিন্ন সড়কে শতাধিক মোটরসাইকেল এবং পেছনে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দেন।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এই শোডাউনে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী হাসিমউদ্দিন হিমেল, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন এহসান দিপ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক্যাল কলেজের সাধারণ সম্পাদক শাহিন আলন বাবু, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাপ্পি, ১২নং বল্লী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুখাত্র সরকার, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগ নেতা রানা, পৌর ৯ নং ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোডাউন শেষে খুলনা রোডে আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা। সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সুমন হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল নেতাকর্মীকে বিএনপি-জামাত অপশক্তির নাশকতা রুখতে সতর্ক ও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা মোতাবেক আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র থেকে তৃণমূল সকল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে অবস্থান করছি।অপশক্তির ছায়াটুকুও আমরা জনগণের জানমালের উপর আসতে দিবো না। দেশবিরোধী শক্তিরা কোনো নৈরাজ্য করতে চাইলে আমরা তা প্রতিহত করতে তৈরী আছি।

বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা