মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সহিংসতা প্রতিরোধ শীর্ষক এডভোকেসি সভা

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরার তালতলাস্থ সোনারগাঁও কনভেনশন হলরুমে স¤প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে এবং কানাডা হাইকমিশন এর সহযোগিতায় এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

স¤প্রীতি এইড ফাউন্ডেশনের সহ-সভাপতি দেবেন্দ্রনাথ গাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস সিএফএলআই কোঅর্ডিনেটর সামিয়া করিম, এমিসি ডি ফ্রান্সিসকো এসোসিয়শন ইতালির ভাইস প্রেসিডেন্ট ক্যালিলিয়া পিজাললি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার মন্ডল ও ঋশিল্পি ইন্টারন্যাশনাল অনলুস এর নির্বাহী পরিচালক এনসো ফালকুনে।

স¤প্রীতি এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রেহানা পারভীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাক প্রতিবন্ধী শিক্ষার্থী তাথৈ ঘোষ, দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, বরসার সহকারী পরিচালক (প্রোগ্রাম) নাজমুল আলম মুন্না, জয় মহিলা সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, ঈদুজ্জামান ইদ্রিস, জাহিদ হোসাইন ও তুহিন হোসেন, কর পরিদর্শক সাতক্ষীরা সদর সার্কেল সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধি, সাংবাদিক শিক্ষক, বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

০১৭৩৫২৮৪৯৭৪
০৮.১২.২

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া