শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে জয়ীতাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, পাবালিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এ্যাডঃ. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রবীন সাংবাদিক মোসলেম আহম্মেদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সমাজ সেবক লতিফা আখতার, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা, শিক্ষক অনুপ কুমার ঘোষ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলি শাহিন, স্কাউটস কর্সকর্তা মাস্টার মিজানুর রহমান, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সমাজ সেবক লতিফা আক্তার, আলহাজ্ব কাজী শামসুর রহমান সহ সামাজিক উন্নয়নে নারী উদ্যোক্তাগণ, শিক্ষক, সূধি ও স্কাউটস দলের শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বেল্লাল হোসেন। সব শেষে জয়িতা অন্বেশণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচিতে সুপারিশতকৃত ৫ ক্যাটাগরিতে নারী হিসাবে অবদান রাখার জন্য ওই ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র প্রদান করা হয়।

সফল জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার ছলিমপুর গ্রামের নাহিদা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বহুড়া গ্রামের তানিয়া সুলতানা, সফল জননী নারী মৃজার্পুর গ্রামের নাজমা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী গদখালি গ্রামের রেহেনা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে নারী ঝিকরা গ্রামের লতিফা আক্তার। পরে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন