শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২২’ পালিত

কলারোয়ায় নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

‘ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। পরে উপজেলা পরিষদ মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পালিত হয় মানববন্ধন।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া পাবালিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এ্যাডঃ. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রবীন সাংবাদিক মোসলেম আহম্মেদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা, শিক্ষক অনুপ কুমার, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলি শাহিন, স্কাউটস কর্সকর্তা মাস্টার মিজানুর রহমান, সাংবাদিক সরদার জিল্লুর রহমান সহ শিক্ষক, সূধি ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা