Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সেরা যারা এবারের আইপিএলে

অবশেষে খেলাঘর ভাঙলো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ২০২২ মৌসুমের শিরোপা নিজেদের করে নিয়েছে নবাগত দল গুজরাট টাইটান্স। গুজরাট জিতলেও এবারের আসরের সেরা রান সংগ্রাহক রাজস্থান রয়্যালনের জস বাটলার। এক আসরে ৪ সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার মোট ১৭ ম্যাচ খেলে ৮৬৩ রান তুলেছেন। গড় ৫৭.৫৩, স্ট্রাইক রেট ১৪৯.০৫। সাথে ফিফটিও আছে ৪টা। রানার্সআপ রাজস্থানের আরেক ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল নিয়েছেন এই আসরের সর্বোচ্চ উইকেট। বাটলারের সমান ১৭ ম্যাচ খেলে ২৭ উইকেট শিকার করেছেনবিস্তারিত পড়ুন
রূপকথা প্রথম আসরেই, গুজরাট আইপিএল চ্যাম্পিয়ন

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৩১ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খেলেন গুজরাট টাইটান্সের ওপেনার ঋগ্ধিমান সাহা। তবে শক্ত হাতে হাল ধরেন শুভমান গিল। কিন্তু তিনে নামা ম্যাথু ওয়েডও আট রানেই সাজঘরে। খানিকটা বিপদের শঙ্কা। তবে বল হাতে রাজস্থানের ঘাম ঝরানো গুজরাট কাপ্তান হার্দিক পান্ডিয়াই ব্যাট হাতেও টাল সামলালেন। সামনে থেকে দিলেন নেতৃত্ব। গিলের সাথে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে হার্দিক যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখন গুজরাট জয়ের অনেকটা কাছেই বলা যায়। এরপরবিস্তারিত পড়ুন
কলারোয়ার নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি অ্যাম্বাসেডার’র আম বাগান ও আম গ্রহন কেন্দ্র পরিদর্শন

কলারোয়ায় নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি অ্যাম্বাসেডর Paula schindeler ঝাপাঘাট আম বাগান ও আম গ্রহন কেন্দ্র পরিদর্শন করেছেন। উত্তরনের সফল প্রকল্পের আমন্ত্রনে সম্মানিত ডেপুটি এ্যামবেসেডার রবিবার ( ২৯ মে) বেলা দেড়টার দিকে কলারোয়া পৌর সভায় উপস্থিত হয়ে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সাক্ষাতকালে নেদারল্যান্ড এমবেসি’র ডেপুটি আ্যাম্বাসেডর Paula schindelerকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড এমবেসির কর্মকর্তা Hans Angenent, Folkertবিস্তারিত পড়ুন
২ বছর পর ‘বন্ধন এক্সপ্রেস’ চালু খুলনা-কলকাতা রুটে

করোনা অতিমারির কারণে দীর্ঘ ২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হলো কলকাতা থেকে খুলনা যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন। মাত্র ১৯ জন যাত্রী নিয়েই আজ রবিবার সকাল ৭টা ১০ মিনিটে বন্ধন এক্সপ্রেস (কলকাতা-খুলনা) ট্রেনটি কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেন যাত্রার শুভ সূচনা করা হয়। এদিন সকালে ট্রেন ছাড়ার আগে প্রত্যেক যাত্রীর গোটা শরীর ভালো চেক করা হয়। তাদের মোবাইল, ওয়ালেট, ঘড়ি সবকিছুবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের বর্ধিত সভা

কলারোয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমূখর পরিবেশে শনিবার(২৮ মে) বিকাল ৩ টার দিকে পৌর অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ ফরিদা আক্তার বানু। উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

প্রেম ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফখরুল বক্সের ছেলে বিজয় বক্সের (২১) বিরুদ্ধে বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বিজয় অনেকদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবিস্তারিত পড়ুন
তিন মাস সুন্দরবনে মাছ আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বন বিভাগ সুন্দরবনে আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস এই ম্যানগ্রোভ বনের সব নদ-নদী ও খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই তিন মাস মাছের প্রজনন মৌসুমে সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এ জন্য সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস ও পারমিট দেওয়া বন্ধ রেখেছে বন বিভাগ। সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ২০১৯ সাল থেকে বন বিভাগ প্রতিবছর ১ জুলাই থেকে ৩১বিস্তারিত পড়ুন
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন পুনর্ব্যক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, এজন্য সরকারের সকল প্রয়াস অব্যাহত থাকবে। তিনি শান্তিরক্ষী সদস্যগণ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের দক্ষতা পেশাদারিত্ব সাহস ও নিষ্ঠা দ্বারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন এবং দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবেন বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন
নড়াইলের দুটি ব্রিজের স্লাব ভেঙে পড়ায়যান চলাচল বন্ধ লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

নড়াইলের কালিয়া উপজেলার চান্দেরচর-মহাজন ও কালিয়া-খাশিয়াল সড়কের মধ্যবর্তী স্থানে মাউলী খালের ও তালবাড়িয়া খালের দুটি ব্রিজের স্লাব ভেঙে পড়ায় সড়ক দুটিতে গত ৬ মাসেরও বেশী সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। পথচারিরা পায়ে হেটে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করলেও কৃষিপন্য বাজারজাতকরন নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরাসহ ১০ গ্রামের লক্ষাধিক মানুষ। ফলে উপজেলার একটি বৃহৎ জনগোষ্ঠীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার মাউলী ইউনিয়নের ৩নং ওয়াডের্র সদস্য সোহাগ মোল্যা জানান, উপজেলার চান্দেরচর,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের ফাইনালে সাতক্ষীরা

কলারোয়ায় টি-টোয়েন্টি কেমন কাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কলারোয়ার বাংলা টাইগারকে ৫৮ রানে হারিয়েছে সাতক্ষীরা। শনিবার (২৮ শে মে) দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিশিথ ২১ বলে ৬৪ রান, ইমামুল ৩২ বলে ৪২ রান ও রনি ১৯ বলে ৪০ রান করেন। বোলিংয়ে কলারোয়ার বাংলা টাইগারেরবিস্তারিত পড়ুন

