বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গাফফার চৌধুরীর মরদেহ দেশে আনা হয়েছে

দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ২৮মে শনিবার দেশে আনা হয়েছে। আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ২৮মে শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলারোয়া বালিকা একাদশ ফাইনালে

সাতক্ষীরায় ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব- ১৭) ২০২২” জেলা পর্যায়ে সেমিফাইনাল খেলায় কলারোয়া উপজেলা একাদশ জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৭ মে) সাতক্ষীরা স্টেডিয়ামে বিকাল ৫ টায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় কলারোয়া উপজেলা একাদশ বনাম তালা উপজেলা একাদশ। খেলার নিদৃষ্ট সময়ে গোল শুন্য ড্র থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-২ গোলে কলারোয়া উপজেলা জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আগামীকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী কলোরোয়ার আমানুল্লাহ

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র গ্রহন শেষে জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দু’টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিপরীতে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৪টায় নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্যাহ ও শ্যামনগর উপজেলার নাকিলা পাইলাটবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মে) সকালে দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গণে ক্রিড়া সামগ্রী হিসাবে ফুটবল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ক্রিড়া সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালী, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আফছার আলী, ইউপি সদস্য আঃ কাদের, মাদ্রাসার সকলবিস্তারিত পড়ুন

ফেসবুকে দেখলাম সাঁতরে পদ্মা পার হচ্ছেন খালেদা-ফখরুল : তথ্যমন্ত্রী

বিএনপি নেতাকর্মীসহ যারা পদ্মা সেতুর বিরোধিতা ও ষড়যন্ত্র করেছিলেন, তাদের সাঁতরেই নদী পার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সাহেবরা সাঁতরে পদ্মা নদী পার হচ্ছেন। তরুণ ছেলে-মেয়েরা তো অনেক ইনোভেটিভ। সামাজিক যোগাযোগমাধ্যম অবারিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্যবিস্তারিত পড়ুন

নড়াইলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্লাহাটি আঠারো বাকি নদীর চরে বাচ্চু মোল্লার পাট ক্ষেতের পার্শে কাশবনের ভিতর এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মে (বুধবার) রাত সাড়ে ৮ টায় মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর বল্লাহাটি গ্রামে বাচ্চু মোল্লার পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাশবনের ভিতর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়েবিস্তারিত পড়ুন

শ্রেষ্ঠত্ব অব্যাহত শ্যামনগরের পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পর্যায়ে নানা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান হিসেবে (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এস এম এ হান্নান। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আলিম প্রথম বর্ষের মোঃ সায়ফুল্লাহ। গত ২২ মে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করে। ১৯৪৫ সালেবিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন বিএনপির ৬১ নেতা

টাকার বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে একযোগে ৬১ জন নেতা পদত্যাগ করেছেন। অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের অভিযোগ তুলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা। চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির পদত্যাগী যুগ্ম আহ্বায়ক এনামুল হক। এসময় পদত্যাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা ও ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব না দিয়ে মনগড়া কমিটি করাবিস্তারিত পড়ুন

জিয়া অস্ত্রের মুখে রাষ্ট্রপতি সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন: জয়

অস্ত্রের মুখে জিয়া রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদত্যাগে বাধ্য করেছিলেন। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এ তথ্য জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে। তিনি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের লেখা ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেজ’ বই থেকে উদ্বৃত করে লেখেন, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম তার বইয়ে লিখেছেন, “জিয়া বঙ্গভবনে আসতেন মধ্যরাতে অস্ত্রশস্ত্র নিয়ে, তার সাঙ্গপাঙ্গরা অস্ত্র উঁচিয়ে রাখতো। আমি প্রায়ই মনে করতাম এটাইবিস্তারিত পড়ুন

১৬০ বাংলাদেশি লিবিয়ার বন্দিদশা থেকে ফিরছেন

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাংলাদেশিদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হচ্ছে। বুধবার (২৫ মে) রাতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, আইওএমের ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) ওই বাংলাদেশিদের নিয়ে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এই ফ্লাইটেরবিস্তারিত পড়ুন