Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ট্রেনের অগ্রিম টিকিট: দ্বিতীয় দিনে কমলাপুরে দ্বিগুণ ভিড় বেড়েছে

আসন্ন রোজার ঈদ সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর দ্বিতীয় দিন উপচেপড়া ভিড় দেখা গেছে ঢাকার কমলাপুর স্টেশনে। আজ রবিবার বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল আটটা থেকে। কমলাপুরে একযোগে ১৮টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিন গতকাল শনিবার (২৩ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে যে পরিমাণ ভিড় ছিলবিস্তারিত পড়ুন
যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরের হয়বতপুরে যৌতুকের দাবিতে ফরহাদ হোসেন (৩২) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে শ্বাসরোধ ও নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালে। শনিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার হয়বতপুর গ্রামে এ ঘটনা। গৃহবধূর পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ বছর আাগে হয়বতপুর গ্রামের রওশন শিকদারের ছেলে ফরহাদ আলীর (৩০) সঙ্গে নলডাঙ্গা উপজেলার শিবপুর বৈদ্যবেলঘড়িয়া গ্রামের বাবু মিয়ারবিস্তারিত পড়ুন
দশম শিরোপা জয় পিএসজির

দশমবারের মতো ফরাসি লিগের চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ঘরের মাঠে লিগ ওয়ানে লিওনেল মেসির এক গোলের পরও লেঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র হয় খেলা। তবে তাতেই ঘরে ফিরেছে গত মৌসুমে লিলের কাছে হারানো ট্রফি। এর আগে ১৯৮৬, ১৯৯৪, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে লিগ শিরোপা জিতেছিল ফ্রেঞ্চ ক্লাবটি। এদিনের ম্যাচে আসলে মেসি-নেইমারদের জয় খুব একটা দরকারও ছিল না। ড্র করলেই হারানো ট্রফি আবারবিস্তারিত পড়ুন
মণিরামপুরে জানাযা নামাজের স্থান থেকে দু’টি মোটরসাইকেল চুরি

যশোরের মণিরামপুরে জানাযা নামাজে আসা দুই মুসল্লির দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার (২৩ এপ্রিল-২০২২) বিকেলে এ ঘটনাটি ঘটেছে মণিরামপুরের ঝাঁপা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন- মণিরামপুরের ঝাঁপা গ্রামের সামছুর রহমান ওরফে বড় মিয়া (৮০) শনিবার (২৩ এপ্রিল-২০২২) দুপুরের দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদিন বিকেলে আছরের নামাজ বাদ বাড়িরপাশে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাযা নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা ও স্থানীয় লোকজন, আত্মীয় স্বজন অংশগ্রহন করেন। এ জানাযা নামাজের স্থান থেকেবিস্তারিত পড়ুন
পায়রা বন্দর, পদ্মা লিংক রোডসহ বিভিন্ন প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন

দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা বিটুমিন। তার অংশ হিসেবে এবার পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পের কাজে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উৎপাদিত পণ্য বসুন্ধরা বিটুমিন সরবরাহ করতে বসুন্ধরা বিটুমিন ও চীনের নির্মাণ প্রতিষ্ঠান শিং শু কন্সট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০/৭০ গ্রেডের বসুন্ধরা বিটুমিন সরবরাহ করা হবে। আজ শনিবার বসুন্ধরাবিস্তারিত পড়ুন
কক্সবাজারে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, আহত ১৩

কক্সবাজারের খুরুশকুলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের দিকে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ফারুকেরবিস্তারিত পড়ুন
শবে কদরের তাৎপর্য ও করণীয়

ফারসি ‘শব’ মানে রাত আর আরবি ‘কদর’ মানে মাহাত্ম্য ও সম্মান। তাই শবেকদর হলো ‘মহিমান্বিত রজনী’। কদরের আরেক অর্থ তকদির বা ভাগ্য। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত ও বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। সুরা আদ দুখানে আল্লাহ বলেন, ‘সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরীকৃত হয়’। আয়াত ৪। অর্থাৎ এতে বোঝা গেল এখানে বরকতের রাত বলতে গেলে শবেকদরকেই বোঝানো হয়েছে। এ রাতকে ‘মুবারক’ বলার কারণ এবিস্তারিত পড়ুন
ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ শনিবার সকাল ৮টা থেকে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি করা হবে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হবে। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।বিস্তারিত পড়ুন
বিএনপি রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের মুখোশ: জয়

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো; ‘বিএনপি ও জাতীয় পার্টির জন্মই হয়েছে রাতারাতি সরকারি দল হিসেবে। সংবিধান ও সেনা বাহিনীর নিয়ম ভঙ্গ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভূ-লুণ্ঠিত করে যারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল, তাদের পিঠ বাঁচানোর ঢাল হিসেবে গঠন করা হয়েছিল দল দুটি। একারণে এই দুই দলের কোনো শক্ত জনভিত্তি নেই। ফলে দেশেরবিস্তারিত পড়ুন
শুক্রবার শিলাবৃষ্টি হতে পারে দেশের যেসব জায়গায়

সারাদেশেই ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথেবিস্তারিত পড়ুন

